স্ত্রীকে নিয়ে সিঙ্গাপুরে মির্জা ফখরুল
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
রাজনীতি ডেস্ক : চিকিৎসার জন্য সিঙ্গাপুরে গেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবার সন্ধ্যা ৬টা ৪০ মিনিটে সিঙ্গাপুরের উদ্দেশে ঢাকার হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন তিনি।
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ফরহাদ হোসেন আজাদসহ আরও কয়েকজন নেতা বিমানবন্দরে মির্জা ফখরুলকে বিদায় জানান। ফরহাদ হোসেন আজাদ বলেন, বিএনপি মহাসচিবের সঙ্গে তার স্ত্রী রাহাত আরা বেগমও সিঙ্গাপুর গেছেন। সিঙ্গাপুরের একটি হাসপাতালে মহাসচিব চিকিৎসা নেবেন।
বিপি/আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি