শুধু আইন প্রয়োগ করে মাদক নির্মূল সম্ভব নয়
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪২ পিএম
বাংলাপ্রেস ডেস্ক: স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, মাদক নির্মূল করতে হলে জনসচেতনতা প্রয়োজন। শুধু আইনের প্রয়োগ করে সমাজ থেকে এটি নির্মূল করা সম্ভব নয়।
বৃহস্পতিবার (২৬ জুন) দুপুরে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আন্তর্জাতিক মাদক প্রতিরোধ দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।
তিনি বলেন, মাদক শুধু দেশীয় নয় একটি বৈশ্বিক সমস্যা। এর প্রভাবে দেশের আইনশৃঙ্খলা, অর্থনীতিসহ সবকিছুই হুমকির মুখে পড়ে। মাদকের ভয়াল থাবায় দেশের যুবসমাজ ধ্বংস হচ্ছে। এতে দেশের সমৃদ্ধি বাধাগ্রস্ত হচ্ছে। এ সময় মাদক চোরাচালানে শিশু ও নারীদের ব্যবহার করা হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।
তিনি আরও বলেন, মাদক নির্মূলে সরকার বদ্ধপরিকর। উন্নত রাষ্ট্র গড়তে যুবসমাজকে মাদক থেকে দূরে রাখতে হবে। এ সময় মাদকাসক্তদের জন্য বিভাগীয় পর্যায়ে আলাদা কারাগার নির্মাণের পরিকল্পনা করা হচ্ছে বলেও জানান তিনি।
[বাংলা প্রেস বিশ্বব্যাপী মুক্তচিন্তার একটি সংবাদমাধ্যম। স্বাধীনচেতা ব্যক্তিদের জন্য নিরপেক্ষ খবর, বিশ্লেষণ এবং মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজ আগের চেয়ে আরও বেশি গুরুত্বপূর্ণ।]
বিপি/টিআই
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
বাংলাদেশ
ট্রল-অপবাদ দিয়ে দায়িত্ব থেকে বিচ্যুত করতে পারবেন না: শিক্ষামন্ত্রী
৩ ঘন্টা আগে
by বাংলা প্রেস
বাংলাদেশ
ফিটনেসবিহীন ও মেয়াদোত্তীর্ণ সব যান দ্রুত সরানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
৩ ঘন্টা আগে
by বাংলা প্রেস
বাংলাদেশ
চীনের সঙ্গে জিও পলিটিকাল ও ব্যবসায়িক সম্পর্ক আরও দৃঢ় হবে: মির্জা ফখরুল
৪ ঘন্টা আগে
by বাংলা প্রেস
সঙ্গীত একাডেমি