৩ এপ্রিল ২০২৬

শুক্রবার সকালে মির্জা ফখরুলের সংবাদ সম্মেলন

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
শুক্রবার সকালে মির্জা ফখরুলের সংবাদ সম্মেলন

রাজনীতি ডেস্ক: চিকিৎসার জন্য থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে যান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইমলাম আলমগীর। চিকিৎসা শেষে আজ বৃহস্পতিবার সন্ধ্যায় দেশে ফিরছেন তিনি।

বৃহস্পতিবার (২৩ মে) সকাল সোয়া ১১টায় বিএনপি চেয়ারপারসনের প্রেসউইং কর্মকর্তা শায়রুল কবির খান গণমাধ্যমকে এসব তথ্য জানান।

তিনি বলেন, দেশে ফেরার ১৫ ঘণ্টা পর শুক্রবার (২৪ মে) সকাল ১১টায় গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলন করবেন তিনি।

এর আগে, গত ১৫ মে স্ত্রী রাহাত আরা বেগমকে নিয়ে চিকিৎসার জন্য থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে যান মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সেখানে বামরুনগ্রাদ হাসপাতালে একজন হৃদরোগ বিশেষজ্ঞের তত্ত্বাবধানে চিকিৎসা নেন তিনি। হৃদরোগের চিকিসার জন্য সর্বশেষ গত বছরের ৩ জুন ব্যাংকক গিয়েছিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

হৃদরোগ ছাড়াও বিএনপির মহাসচিবের ঘাড়ে ইন্টারনাল ক্যারোটিভ আর্টারিতে জটিলতা রয়েছে। এ রোগের চিকিসা বাংলাদেশে না থাকায় ২০১৫ সালে ১৪ জুলাই কারাবন্দি ফখরুলকে বিদেশে যেতে জামিন দিয়েছিল সুপ্রিম কোর্ট। এরপর কয়েক দফায় তিনি সিঙ্গাপুর, ব্যাংকক ও নিউ ইয়র্কের বিশেষায়িত হাসপাতালে চিকিৎসা নেন।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি