৩ এপ্রিল ২০২৬

সুলতান মনসুর জাতির সঙ্গে প্রতারণা করেছেন : মির্জা ফখরুল

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
সুলতান মনসুর জাতির সঙ্গে প্রতারণা করেছেন : মির্জা ফখরুল

বাংলাপ্রেস রাজনীতি ডেস্ক: জাতীয় ঐক্যফ্রন্ট থেকে নির্বাচিত সুলতান মোহাম্মদ মনসুর জোটের সিদ্ধান্তের বাইরে গিয়ে সংসদে যোগ দিয়ে জাতির সঙ্গে প্রতারণা করেছেন বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে শুক্রবার (৮ মার্চ) বেলা সাড়ে ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে জাতীয়তাবাদী মহিলা দল আয়োজিত মানববন্ধনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

মির্জা ফখরুল বলেন, ইতোমধ্যেই গণফোরাম ও ঐক্যফ্রন্ট থেকে সুলতান মনসুরকে বহিষ্কার করা হয়েছে। এ কাজের মাধ্যমে সুলতান মনসুর জনগণের সামনে নিজেকে অত্যন্ত ছোট ও ক্ষুদ্র করে ফেলেছেন। তিনি একটি দখলদারি সরকারের সঙ্গে ও জনপ্রতিনিধিত্বহীন সংসদে যোগ দিয়ে শুধু নিজেকেই ছোট করেননি, জনগণের সঙ্গেও প্রতারণা করেছেন।

মনসুর সংসদে যাওয়ায় জাতীয় ঐক্যফ্রন্ট ক্ষতিগ্রস্ত হবে কি-না এমন প্রশ্নের জবাবে ফখরুল বলেন, সুলতান মনসুর জাতীয় ঐক্যফ্রন্টের কোনো গুরুত্বপূর্ণ ব্যক্তি নয়, ফ্রন্টে যারা আছেন তারা সবাই ঐক্যবদ্ধ ও একসঙ্গে আছেন।

‘খালেদা জিয়ার মুক্তির জন্য সরকারের সঙ্গে সমঝোতা করে বিএনপি সংসদে যাবে এমন আলোচনা শোনা যাচ্ছে’- এ বিষয়ে মির্জা ফখরুল বলেন, এ ধরণের কোনো আলোচনা হয়নি। এটা সম্পূর্ণ গুজব।

নারী দিবসের বিষয়ে তিনি বলেন, আজকের এ দিনে আমাদের ও নারী সমাজকে শপথ নিতে হবে যে, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে মুক্ত করে আমরা নারী সমাজের যে আন্দোলন, তাকে আরও বেগবান করতে চাই। কারণ গণতন্ত্রের মুক্তি খালেদা জিয়ার মুক্তির সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত। নারী সমাজের মুক্তিও খালেদা জিয়ার মুক্তির সঙ্গে জড়িত। তাই আসুন আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে খালেদা জিয়া ও নারী সমাজকে মুক্ত করি।

মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাসের সভাপতিত্বে এবং সংগঠনের যুগ্ম সম্পাদক হেলেন জেরিন খানের সঞ্চালনায় মানববন্ধনে অন্যদের মধ্যে বক্তব্য দেন মহিলা দলের সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ, সহ-সভাপতি জেবা আমিনা খান, নূরজাহান ইয়াসমীন প্রমুখ।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি