সভ্য মানুষের মতো ক্ষমতা থেকে সরে যান: ড. কামাল
বাংলাপ্রেস ডেস্ক: প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সভ্য মানুষের মতো ক্ষমতা থেকে সরে যেতে আহ্বান জানিয়েছেন জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ড. কামাল হোসেন। প্রধানমন্ত্রীর উদ্দেশে তিনি বলেছেন, ‘আপনি নেত্রী নন, নাট্যকার। সভ্যভাবে সরে যান।’
বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যার বিচারের দাবিতে রোববার ‘জমায়েত ও শোক র্যালি’ কর্মসূচিতে অংশ নিয়ে এসব কথা বলেন ড. কামাল।
জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে পূর্ব ঘোষিত এ জমায়েতে ঐক্যফ্রন্টের ছোট ছোট দলগুলোর শীর্ষ নেতাদের পাশাপাশি বিএনপির বিভিন্ন সারির নেতাকর্মীরা অংশ নেন।
হত্যার প্রতিবাদে জাতীয় ঐক্যফ্রন্টের পূর্বঘোষিত জমায়েত শেষে শোক র্যালি নিয়ে বের হতে চাইলে পুলিশের বাধার মুখে পড়েন। শোক র্যালিটি কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হওয়ার কথা ছিল।
এ সময় ঐক্যফ্রন্টের নেতারা সরকারবিরোধী বিভিন্ন স্লোগান দেন। পুলিশের সঙ্গে নেতাকর্মীদের কিছুটা কথা কাটাকাটি ও ধস্তাধস্তি হয়। বাধা দেয়ায় সেখানেই দাঁড়িয়ে সরকারের কড়া সমালোচনা করেন জেএসডি সভাপতি আ স ম আবদুর রব।
তিনি বলেন, আজ দেশের মানুষকে বন্দি করে রেখেছে এই সরকার। কেউ কোনো কথা বলতে পারে না। সভা-সমাবেশ করতে পারে না। শোক র্যালি করতে পারে না। কিন্তু সরকার দলের লোকেরা ঠিকই সব কিছুই করতে পারে।
র্যালি করতে না দেয়ায় তিনি পুনরায় আবারও আগামী ২২ অক্টোবর শোক র্যালি ঘোষণা করেন।
বিপি/কেজে
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
জামায়াত নিষিদ্ধ হলে শূন্যস্থান পূরণ করবে কে: প্রশ্ন এ টি এম আজহারের
ওসমান হাদি হত্যার বিচার নিয়ে সরকার নয়ছয় করছে: নাসীরুদ্দীন পাটওয়ারী
উন্নয়ন প্রকল্প তদারকিতে প্রধানমন্ত্রীর কার্যালয়ে থাকবে ড্যাশবোর্ড: অর্থমন্ত্রী
সঙ্গীত একাডেমি