স্বাধীনতা বিরোধী অশুভ শক্তিকে রুখতে ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের প্রতি রাষ্ট্রপতির আহ্বান
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৭ পিএম
বাংলাপ্রেস অনলাইন: শারদীয় দুর্গোৎসব ও বিজয়া দশমী উপলক্ষে বঙ্গভবনে আয়োজিত এক অনুষ্ঠানে স্বাধীনতাবিরোধী অশুভ শক্তিকে রুখতে ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।
বিজয়া দশমীতে হিন্দু সম্প্রদায়কে শুভেচ্ছা জানিয়ে রাষ্ট্রপতি বলেন, দুর্গাপূজা কেবল ধর্মীয় উৎসব নয়, সামাজিক উৎসবও। দুর্গোৎসব উপলক্ষে ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই আনন্দ-উৎসবে মেতে ওঠে। পারিবারিক ও সামাজিক এ উৎসবের মাধ্যমে গড়ে ওঠে সৌহার্দ্যের সেতুবন্ধন। তাই এ উৎসব সার্বজনীন। শুক্রবার শারদীয় দুর্গোৎসব ও বিজয়া দশমী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে রাষ্ট্রপতি আরো বলেছেন, অসুর শক্তির পরাস্তের মাধ্যমে সমাজে শান্তি প্রতিষ্ঠাই দুর্গাপূজার মর্মবাণী।
বাংলাপ্রেস/আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
Uncategorized
১০ মাস আগে
by বাংলা প্রেস
Uncategorized
আন্তরিকতার সঙ্গে দেশসেবা করতে নবীন সেনা কর্মকর্তাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান
১০ মাস আগে
by বাংলা প্রেস
সঙ্গীত একাডেমি