স্বাস্থ্যবিধি মেনেই বসবে কোরবানির পশুর হাট
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম

বাংলাপ্রেস ডেস্ক: স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব মেনেই এ বছর কোরবানির পশুর হাট বসবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী তাজুল ইসলাম।
কোরবানির পশুর হাট ব্যবস্থাপনা নিয়ে বৃহস্পতিবার সচিবালয়ে এক অনলাইন সভায় এ কথা জানান তিনি।
মন্ত্রী বলেন, করোনার এই দুর্যোগে রাজধানীসহ দেশের অন্যান্য এলাকায় সামাজিক দূরত্ব বজায় রেখে নির্দিষ্ট স্থানে পশুর হাট বসানো হবে। প্রতিটি পশুর হাটে ক্রেতা-বিক্রেতাদের মাস্ক পরা বাধ্যতামূলক করার পাশাপাশি হাত ধোয়ার ব্যবস্থা ও জীবাণুনাশক স্প্রে করা হবে।
সভায় ঢাকার দুই সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম ও ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপসসহ অন্যান্য সিটি করপোরেশনের মেয়র এবং বিভিন্ন মন্ত্রণালয়ের কর্মকর্তারা অংশ নেন।
বিপি/আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
Uncategorized
১০ মাস আগে
by বাংলা প্রেস
Uncategorized
আন্তরিকতার সঙ্গে দেশসেবা করতে নবীন সেনা কর্মকর্তাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান
১০ মাস আগে
by বাংলা প্রেস
সঙ্গীত একাডেমি