১২ নভেম্বর ২০২৬

স্বরাষ্ট্রমন্ত্রীকে সভাপতি করে সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটি পুনর্গঠন

Logo
বাংলা প্রেস প্রকাশ: ১১ নভেম্বর ২০২৬, ০৯:৪৩ পিএম
স্বরাষ্ট্রমন্ত্রীকে সভাপতি করে সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটি পুনর্গঠন

বাংলাপ্রেস ডেস্ক: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদকে সভাপতি করে ১২ সদস্য বিশিষ্ট সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটি পুনর্গঠন করা হয়েছে। বুধবার (১১ নভেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনে এই কমিটি পুনর্গঠন করা হয়।
এদিন অধিবেশনে সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমানের অনুমতিক্রমে তার পক্ষে সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটি পুনর্গঠনের প্রস্তাব উত্থাপন করেন চিফ হুইপ নুরুল ইসলাম মনি। সংবিধানের ৭৬ অনুচ্ছেদ অনুযায়ী জাতীয় সংসদের কার্যপ্রণালি বিধির ২৬৬ বিধি অনুসারে তিনি এই প্রস্তাব উত্থাপন করেন।
পুনর্গঠিত সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটির সভাপতি করা হয়েছে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদকে। এ ছাড়া কমিটির সদস্যরা হলেন— চিফ হুইপ নুরুল ইসলাম মনি, ঝিনাইদহ-১ আসনের সংসদ সদস্য মো. আসাদুজ্জামান, বরিশাল-৩ আসনের সংসদ সদস্য জয়নুল আবেদীন, ব্রাহ্মণবাড়িয়া-৬ আসনের সংসদ সদস্য মো. জোনায়েদ আব্দুর রহিম সাকি, ভোলা-১ আসনের সংসদ সদস্য আন্দালিব রহমান পার্থ, পটুয়াখালী-৩ আসনের সংসদ সদস্য নুরুল হক নুর, চট্টগ্রাম-৫ আসনের সংসদ সদস্য মীর মোহাম্মদ হেলাল উদ্দীন, নাটোর-১ আসনের সংসদ সদস্য ফারজানা শারমিন পুতুল, সংরক্ষিত মহিলা আসন-৮ এর সংসদ সদস্য ব্যারিস্টার সাকিলা ফারজানা, বরগুনা-১ আসনের সংসদ সদস্য মো. অলি উল্লাহ, ময়মনসিংহ-১ আসনের সংসদ সদস্য সালমান ওমর রুবেল।
এদিন সংসদে চিফ হুইপ প্রস্তাবটি উত্থাপনের পর সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটি পুনর্গঠনের প্রস্তাবের পক্ষে-বিপক্ষে ভোট চান ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। এ সময় প্রস্তাবটি গৃহীত হয় এবং সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটি পুনর্গঠন করা হয়।
বিপি/টিআই

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি