২১ মে ২০২৬

টানা ৪ দফা কমার পর আবার বাড়ল স্বর্ণের দাম

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৯ অক্টোবর ২০২৫, ০৬:৫৩ বিকাল
টানা ৪ দফা কমার পর আবার বাড়ল স্বর্ণের দাম

বাংলাপ্রেস ডেস্ক: টানা চার দফা পতনের পর পুনরায় দেশের বাজারে বেড়েছে স্বর্ণের দাম। বুধবার (২৯ অক্টোবর) রাতে এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন দাম আগামীকাল বৃহস্পতিবার (৩০ অক্টোবর) থেকে কার্যকর হবে।

 

টানা চার দফা পতনের পর এবার এক ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম ৮ হাজার ৯০০ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২ হাজার ৭০৯ টাকা।

 

নতুন মূল্য অনুযায়ী ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ লাখ ২ হাজার ৭০৯ টাকা, ২১ ক্যারেটের দাম ১ লাখ ৯৩ হাজার ৫০৬ টাকা, ১৮ ক্যারেটের দাম ১ লাখ ৫৬ হাজার ৮৬২ টাকা ও সনাতন পদ্ধতির স্বর্ণের দাম ১ লাখ ৩৭ হাজার ৮৪৫ টাকা।

 

বাজুস জানিয়েছে, স্বর্ণের বিক্রয়মূল্যের সঙ্গে সরকার-নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট ও বাজুস-নির্ধারিত ন্যূনতম মজুরি ৬ শতাংশ যুক্ত করতে হবে। তবে গহনার ডিজাইন ও মানভেদে মজুরির তারতম্য হতে পারে।

 

অপরদিকে, রূপার দাম অপরিবর্তিত রয়েছে। নতুন মূল্যে ২২ ক্যারেটের এক ভরি রুপা বিক্রি হচ্ছে ৪ হাজার ২৪৬ টাকায়। ২১ ক্যারেটের এক ভরি রুপা ৪ হাজার ৪৭ টাকা, ১৮ ক্যারেটের রুপা ৩ হাজার ৪৭৬ টাকা এবং সনাতন পদ্ধতির রুপা ২ হাজার ৬০১ টাকায় বিক্রি হচ্ছে।

 

এর আগে দেশের বাজারে স্বর্ণের দাম সর্বশেষ পাঁচ দফা সমন্বয়ের মধ্যে চার দফা কমানো হয়েছিল। টানা চার দফায় স্বর্ণের দাম মোট ২৩ হাজার ৫৭৩ টাকা কমানো হয়েছিল। সর্বশেষ মঙ্গলবার রাতে বাজুস এক বিজ্ঞপ্তিতে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ১ লাখ ৯৩ হাজার ৮০৯ টাকা নির্ধারণ করেছিল।

 

বিপি/টিআই

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

FIRDAUS FASHIONS


FIRDAUS FASHIONS

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি