তারেক রহমানের এপিএস অপু হাসপাতাল থেকে গ্রেপ্তার
বাংলাপ্রেস ডেস্ক, ঢাকা: একাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণার সময় রাজধানীর মতিঝিল থেকে আট কোটি টাকা উদ্ধারের ঘটনায় অর্থ পাচার ও সন্ত্রাসবিরোধী আইনে করা মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের এপিএস মিয়া নুরুদ্দিন অপুকে গ্রেপ্তার করা হয়েছে।
রাজধানীর ইউনাইটেড হাসপাতাল থেকে শুক্রবার তাকে গ্রেপ্তার করেছে র্যাব-১। ইউনাইটেড হাসপাতালে অপু চিকিৎসাধীন ছিলেন। র্যাব-১ অধিনায়ক (সিও) লে. কর্নেল সারওয়ার বিন কাশেম গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। এদিকে র্যাব-১ সুত্রে জানা যায়, অপু ইউনাইটেড হাসপাতালের ৫০৩ নম্বর কেবিনে চিকিৎসাধীন। গ্রেপ্তারের পর এ হাসপাতালে র্যাবের প্রহরায় তিনি চিকিৎসাধীন থাকবেন। আট কোটি টাকা উদ্ধারের মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
এর আগে গত ২৫ ডিসেম্বর মতিঝিলের সিটি সেন্টারের ২৭ তলায় ইউনাইটেড কর্পোরেশন নামে একটি প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে ৮ কোটি ১৫ লাখ টাকাসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়।
বিপি/আর এল
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
বিসিএস ক্যাডার থেকে স্বরাষ্ট্রমন্ত্রী: সালাহউদ্দিন আহমেদের রাজনীতি, নির্বাসন ও পরিবারের পথচলা
দেশকে যারা তাবেদার রাষ্ট্র করতে চায়, তাদের প্রতিরোধ করবে বিএনপি: রিজভী
সংসদে নোটিশ ও কথার গুরুত্ব দেওয়া হয় না বলেই রাজপথে বিরোধী দল : জামায়াত আমির
সঙ্গীত একাডেমি