তারেক রহমানের লন্ডনের ব্যাংক হিসাব জব্দের আদেশ হাস্যকর : মির্জা ফখরুল
রাজনীতি ডেস্ক: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের লন্ডনের ব্যাংক হিসাব জব্দের আদেশকে অবাস্তব ও হাস্যকর বলে মন্তব্য করেছেন, দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
কুমিল্লায় সাংগঠনিক সফরে তিনি এ মন্তব্য করেন। এর আগে পথসভায় তিনি বলেন, আন্দোলন চালিয়ে যেতে, কারাগার থেকেই নেতাকর্মীদের প্রতি আহবান জানিয়েছেন, বেগম খালেদা জিয়া। কুমিল্লা-১০ আসনে ঐক্যফ্রন্টের প্রার্থী মনিরুল হক চৌধুরীর বাসভবনে বিএনপি মহাসচিব জাতীয় নির্বাচনে নির্যাতিত ও নিহতদের পরিবারের মধ্যে সহায়তা প্রদান অনুষ্ঠানে অংশ নেন।
এর আগে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন মির্জা ফখরুল। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ব্যাংক অ্যাকাউন্ট জব্দের আদেশকে অবাস্তব ও হাস্যকর বলে মন্তব্য করেন তিনি। খালেদা জিয়ার প্যারেলে মুক্তি ও বিএনপির সংসদে যোগদান বিষয়ে গুজবকে তিনি মিডিয়ার সৃষ্টি বলেও মন্তব্য করেন।
শনিবার সকালে কাবিলা বাজার এলাকায় পথসভা করেন মির্জা ফখরুল। বলেন, আন্দোলন চালিয়ে যেতে, কারাগার থেকে দলীয় নেতাকর্মীদের আহবান জানিয়েছেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। দল গুছিয়ে সময় মতো আন্দোলনেরও ঘোষণা দেন মির্জা ফখরুল। সবাইকে ঐক্যবদ্ধ থেকে দেশকে সংকটের হাত থেকে রক্ষা করতে হবে বলেও মন্তব্য করেন বিএনপি মহাসচিব।
বিপি/আর এল
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি