তারেকের কার্যক্রম আচরণবিধি লঙ্ঘনের মধ্যে পড়ে না : ইসি
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম

বাংলাপ্রেস অনলাইন: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে না থাকায় এক্ষেত্রে আচরণবিধি প্রযোজ্য নয় বলে জানিয়েছে নির্বাচন পরিচালনাকারী সাংবিধানিক সংস্থাটি। তারেককে নিয়ে আওয়ামী লীগের অভিযোগের পরিপ্রেক্ষিতে ইসির এ সিদ্ধান্ত সোমবার বিকালে সাংবাদিকদের জানান ইসি সচিব হেলালুদ্দীন আহমদ।
তিনি বলেন, আওয়ামী লীগের অভিযোগ নিয়ে নির্বাচন কমিশন সভায় বিস্তারিতভাবে আলোচনা হয়েছে। এই মুহূর্তে নির্বাচন কমিশনের এ বিষয়টি নিয়ে কোনো করণীয় নেই। সচিব বলেন, উনি যেহেতু দেশে নাই, তাই আচরণবিধি উনার জন্য প্রযোজ্য হবে না বলে প্রতীয়মান হচ্ছে। কিন্তু (তারেকে বক্তব্য প্রচার নিয়ে) যেহেতু হাই কোর্টের একটি নির্দেশনা রয়েছে, সেজন্য সেই নির্দেশনা প্রতিপালনের দায়িত্ব সবার।
বাংলাপ্রেস/এফএস
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
Uncategorized
১০ মাস আগে
by বাংলা প্রেস
Uncategorized
আন্তরিকতার সঙ্গে দেশসেবা করতে নবীন সেনা কর্মকর্তাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান
১০ মাস আগে
by বাংলা প্রেস
সঙ্গীত একাডেমি