৩ এপ্রিল ২০২৬

তারেককে ফিরিয়ে আনার প্রক্রিয়া শুরু

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
তারেককে ফিরিয়ে আনার প্রক্রিয়া শুরু

বাংলাপ্রেস, ঢাকা : আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক জানিয়েছেন বিদেশে অবস্থানরত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে ফিরিয়ে আনার প্রক্রিয়া শুরু হয়েছে।

রবিবার (১৩ জানুয়ারি) রাজধানীর বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে সহকারী জজ/সমমনা কর্মকর্তাদের চার মাসব্যাপী ৩৮তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।

আইনমন্ত্রী বলেন, শুধু তারেক রহমানই নন, বিদেশে অবস্থানরত সব অপরাধীদের ফিরিয়ে আনতে প্রক্রিয়া শুরু হয়েছে। এ প্রক্রিয়া চলমান। এ ছাড়াও নবীন বিচারকদের উদ্দেশে মন্ত্রী বলেন, উন্নত দেশে ৯০ ভাগ মামলাই আদালতের বাইরে নিষ্পতি হয়। মামলা জট কমাতে নতুন বিচারকরা আদালতের বাইরে নিষ্পত্তির ব্যাপারে মানুষকে উদ্বুদ্ধ করবেন। ন্যায় বিচার নিশ্চিত করতে আন্তরিকভাবে কাজ করতে হবে। তিনি আরো বলেন, কোয়ালিটি জুডিশিয়ারি গড়ে তুলতে সরকার সহযোগিতা করে যাচ্ছে। কোয়ালিটি বিচার অনেক চ্যালেঞ্জের।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি