৩ এপ্রিল ২০২৬

তারেকসহ বিদেশে পলাতক আসামিদের দেশে আনার প্রক্রিয়া চলছে- পররাষ্ট্রমন্ত্রী

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
তারেকসহ বিদেশে পলাতক আসামিদের দেশে আনার প্রক্রিয়া চলছে- পররাষ্ট্রমন্ত্রী

বাংলাপ্রেস জাতীয় দপ্তর: বিদেশে পলাতক দণ্ডিত সব খুনি ও অপরাধীদের দেশে ফিরিয়ে আনা হবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। পাশাপাশি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে আইন মন্ত্রণালয় কাজ করছে বলেও তিনি জানান।রোববার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে এক ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।পররাষ্ট্রমন্ত্রী বলেন, রোহিঙ্গা প্রত্যাবাসনে মিয়ানমারে চাপ দেয়ার ক্ষেত্রে ব্রিটেনের প্রশংসা করে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, লাখ লাখ রোহিঙ্গাদের প্রত্যাবাসনের ক্ষেত্রে মিয়ানমারকে চাপে রাখার বিষয়ে যুক্তরাজ্যের ভূমিকা ছিল ইতিবাচক। তারাও চায় রোহিঙ্গারা নিরাপদে ও স্বেচ্ছায় দেশে ফিরে যাক।এর আগে ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার অ্যালিসন ব্লেক পররাষ্ট্র মন্ত্রণালয়ে মন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের সঙ্গে বৈঠক করেন।একুশে আগস্ট গ্রেনেড হামলায় যাবজ্জীবন দণ্ডিত তারেক রহমান লন্ডনে অবস্থান করছেন।তাকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে বহুদিন ধরে আলোচনা চলছে।

ব্রিটিশ হাইকমিশনারের সেঙ্গ বৈঠকের পর পররাষ্ট্রমন্ত্রী বলেন, বিএনপি নেতা তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে আইন-মন্ত্রণালয় কাজ করছে। এছাড়া বিদেশে থাকা পলাতক সব খুনি ও দণ্ডিতদের দেশে ফিরিয়ে আনা হবে।প্রধানমন্ত্রী শেখ হাসিনার জার্মান সফরের বিষয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, সফরের বিষয়ে আলোচনা চলছে। সেখানে গেলে দেশটির চ্যান্সেলর অ্যাঙ্গেলা মের্কেলের সঙ্গে সাইড লাইনে বৈঠক হতে পারে।আসন্ন ভারত সফর নিয়ে আব্দুল মোমেন বলেন, ভারতের সঙ্গে আমাদের সম্পর্ক বরাবরেই ভালো। এই সফর হবে সৌহার্দ্যপূর্ণ ও সম্প্রীতির। সেখানে আলোচনার বিষয় এখনও চূড়ান্ত হয়নি।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি