১২ সেপ্টেম্বর ২০২৬

তাসলিমা হত্যা মামলায় হৃদয় গ্রেপ্তার

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
তাসলিমা হত্যা মামলায় হৃদয় গ্রেপ্তার

বাংলাপ্রেস ডেস্ক: রাজধানীর বাড্ডায় তাসলিমা বেগম রেনুকে পিটিয়ে হত্যা মামলাার প্রধান আসামি হৃদয়কে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার সন্ধ্যা ৬টার দিকে রাজধানীর গুলিস্তানের গোলাপ শাহ মাজার এলাকা থেকে তাকে আটক করা হয়।

বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম জানান, রেনু হত্যার প্রধান আসামি হৃদয়কে গুলিস্তান এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে বলে শুনেছি। তবে এখনো আমাদের কাছে হস্তান্তর করা হয়নি।

পরে এ ব্যাপারে বিস্তারিত জানাতে হবে বলে নিশ্চিত করেছেন পুলিশের এই কর্মকর্তা।

এর আগে, গত শনিবার (২০ জুলাই) সকালে ঢাকার উত্তর বাড্ডার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে তসলিমা রেনু নামে এক নারীকে ছেলেধরা সন্দেহে গণপিটুনি দিয়ে হত্যা করা হয়। পদ্মাসেতুতে মানুষের মাথা লাগবে এমন গুজব ছড়িয়ে পড়ার পরপরই এ ঘটনা ঘটে।

জানা যায়, নিহত রেনু তার চার বছর বয়সী সন্তানকে ভর্তি করাতে সেদিন ওই স্কুলে গিয়েছিলেন। আর এই হত্যার একটি ভিডিও সামাজিক যোগাযোগের মাধ্যশে ভাইরাল হওয়ার পর তীব্র প্রতিক্রিয়া দেখা দেয়।

স্কুলের সিসিটিভির ফুটেজে দেখা যায়, ছেলেধরা বলে বাইরে থেকে হট্টগোল শুরু হলে তিন থেকে চার মিনিটের মধ্যেই স্কুলের কিছু অভিভাবক ও বাইরে থেকে আসা উচ্ছৃঙ্খল মানুষে ভরে যায় জায়গাটি। এর পর হাতে গোনা কয়েকজন যুবক মাটিতে ফেলে নির্মমভাবে লাঠি দিয়ে পেটায় রেনুকে। কেউ কেউ এলোপাতাড়ি লাথিও মারছিল। শত শত মানুষ দর্শকের ভূমিকায় তা দেখছিল, কেউ আবার সেই মারধর মোবাইল ফোনে ভিডিও করছিল।

এ ঘটনায় নিহত রেনুর ভাগ্নে সৈয়দ নাসির উদ্দিন টিটু মামলা করার পর গত রোববার রাতে চারজনকে গ্রেপ্তার করা হয়। এই মামলার আসামি চার থেকে পাঁচশ।

নিহত রেনুর বাড়ি লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার উত্তর সোনাপুর গ্রামে। তার অবুঝ শিশু তোবা এখন খালাদের সঙ্গে রয়েছে।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

Jalalabad Summer Bash


Jalalabad Summer Bash

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি