৩ এপ্রিল ২০২৬

টেলিভিশন দেখে তারাবি আদায় না করতে ইফার আহ্বান

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
টেলিভিশন দেখে তারাবি আদায় না করতে ইফার আহ্বান

বাংলাপ্রেস ডেস্ক: টেলিভিশনে দেখে তারাবি বা যেকোনও নামাজ বাসা-বাড়িতে আদায় না করতে ইসলামিক ফাউন্ডেশনের পক্ষ থেকে আহ্বান জানানো হয়েছে।

আজ বুধবার ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক আনিস মাহমুদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ আহ্বান জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সম্প্রতি কোনও কোনও টিভি চ্যানেলে তারাবির নামাজ সম্প্রচার করা হচ্ছে। যা দেখে অনেকেই নিজ নিজ বাসা-বাড়িতে তারাবি নামাজ আদায় করছেন, যা জনমনে বিভ্রান্তি সৃষ্টি হচ্ছে।

ইসলামি শরিয়তের বিধান অনুযায়ী, জামাতে নামাজ আদায়ের ক্ষেত্রে কাতারের সংলগ্নতা (ইত্তেসাল) জামাত ও ইক্তেদা সহিহ হওয়ার অন্যতম প্রধান শর্ত। আর এটি মানা না হলে নামাজ সহিহ হবে না। তাই টিভি চ্যানেলে দেখে তারাবি আদায় কোনোভাবেই শরিয়তসম্মত হবে না মর্মে বিজ্ঞ মুফতি ও আলেমরা মতামত প্রদান করেছেন।

তাই বিষয়টি অনুধাবন করে জনমনে বিভ্রান্তি এড়াতে টিভি চ্যানেলে তারাবি নামাজসহ অন্যান্য নামাজ সম্প্রচার হতে বিরত থাকার জন্য ইসলামিক ফাউন্ডেশনের পক্ষ থেকে সংশ্লিষ্ট সকলকে বিশেষভাবে অনুরোধ করা হলো।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি