তেঁতুলিয়া ডে কোচ চালুর দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
হাফিজুর রহমান রহমান হাবিব, তেঁতুলিয়া ( পঞ্চগড়) প্রতিনিধি:! পঞ্চগড় জেলায় তেতুলিয়ায় উপজেলায় বাংলাবান্ধা-তেঁতুলিয়া মহাসড়কে থেকে ময়মনসিংহ কিশোরগঞ্জগামী বিআরটিসির ডে কোচ এবং এসি নৈশ চালু এবং তেঁতুলিয়া-ঢাকা ডে কোচ চালুর দাবিতে তেঁতুলিয়ায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। এলাকাবাসির যৌথ ব্যানারে এ প্রতিবাদ মানববন্ধনের আয়োজন করে।
সোমবার ৯ সেপ্টেম্বর সকাল ১১টায় তেঁতুলিয়া চৌরাস্তায় বাজারে ঐতিহাসিক তেতুলতলায় মানববন্ধন অনুষ্ঠিত হয়।এতে বক্তব্য রাখেন এলাকাবাসির পক্ষে যুবদলের নেতা তোজাম্মেল হক বিপ্লব,ছাত্র দলের নেতা নুরুজ্জামান,দুলাল, আবু বক্কর সিদ্দিক, হযরত আলী ,সবুজ, অবসর প্রাপ্ত শিক্ষক আলমগীর মিয়া, মোঃ ফজলুল করিম, সমাজ সেবক মোকলেছুর রহমান, প্রমুখ।এতে স্কুল-কলেজের শিক্ষক-শিক্ষার্থীসহ সর্বস্তরের মানুষ অংশ নেন।
বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
বাংলাদেশ
শেখ হাসিনার কর্মকাণ্ড ভারত-বাংলাদেশ সম্পর্কে প্রভাব ফেলতে পারে: প্রতিমন্ত্রী
১ ঘন্টা আগে
by বাংলা প্রেস
সঙ্গীত একাডেমি