৪ এপ্রিল ২০২৬

তেঁতুলিয়ায় ৬০০ পরিবারকে সরকার প্রদত্ত ত্রাণ বিতরণ

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
তেঁতুলিয়ায় ৬০০ পরিবারকে সরকার প্রদত্ত ত্রাণ বিতরণ

হাফিজুর রহমান হাবিব তেঁতুলিয়া (পঞ্চগড়) থেকে: পঞ্চগড়ের তেঁতুলিয়ায় করোনা ভাইরাস প্রতিরোধে সকল কর্মস্থান বন্ধ থাকায় অনেকে কর্মহীন হয়ে পড়েছেন। ফলে আর্থিক সংকটে অসহায় দরিদ্র ও নিম্ন আয়ের মানুষজন।

এ পরিস্থিতে গত (৪ মে) ৭নং দেবনগড় ইউনিয়ন পরিষদে বাংলাদেশ সরকার প্রধান মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনা প্রদত্ত চাউল অসহায়, দরিদ্রদের প্রতিজনকে ১০ কেজি করে ৯টি ওয়ার্ডের ইউপি সদস্যদের মাধ্যমে ৬০০ পরিবারকে সামাজিক দূরত্ব বজায় রেখে বিতরণ করেন ৭নং দেবনগড় ইউনিয়নের সু-যোগ্য চেয়ারম্যান মহসিনুল হক মহসিন এবং করোনা ভাইরাস প্রতিরোধে স্থানীয় জনগনকে সচেতন থাকার আহব্বান জানান তিনি।

এ সময় উপস্থিত ছিলেন তেঁতুলিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান ও আওয়ামীলীগের সাধারণ সম্পাদক কাজী মাহমুদুর রহমান ডাবলু, দেবরগড় ইউনিয়নের আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা গোলাম হাফেজ, ইউপি সচিব আমিনুল ইসলামসহ সকল ইউপি সদস্য ।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি