৩ এপ্রিল ২০২৬

তেঁতুলিয়ায় করোনায় আক্রান্ত আরো ১ জন

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
তেঁতুলিয়ায় করোনায় আক্রান্ত আরো ১ জন

হাফিজুর রহমান হাবিব তেঁতুলিয়া (পঞ্চগড়) থেকে : পঞ্চগড় তেতুঁলিয়া উপজেলা আব্দুল আজিজ (৪৫) নামে নতুন করে আরেক করোনা রোগী শনাক্ত হয়েছে।

আজ শনিবার (২৫ এপ্রিল) পঞ্চগড় জেলা স্বাস্থ্য বিভাগ বিষয়টি নিশ্চিত করেছেন। এ নিয়ে উপজেলায় তিনজন করোনা রোগী শনাক্ত হয়েছেন।

জানা গেছে, আক্রান্ত রোগী জেলার তেতুঁলিয়া উপজেলার নাজিরাগছ এলাকার মৃত আব্দুল জব্বারের ছেলে। আক্রান্ত আজিজ জেলায় শনাক্ত হওয়া প্রথম করোনা আক্রান্ত নারীর বাসার কেয়ারটেকার । সে ওই নারী রোগীর সংস্পর্শে এসেছে বলে স্বাস্থ্য বিভাগের দাবী।

সিভিল সার্জন ডা.ফজলুর রহমান জানান, ওই রোগীর মাঝে করোনাভাইরাসের উপসর্গ দেখা দেয়ায় তার নমুনা সংগ্রহ করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে পাঠানো হলে আজ শনিবার করোনা পজিটিভ রিপোর্ট আসে। রোগী নিজ বাসায় হোম কোয়ারেন্টাইনে আছেন।

উল্লেখ্য, জেলায় প্রথম করোনা রোগী শনাক্ত হয় গত ১৭ এপ্রিল তেতুঁলিয়া উপজেলার তিরনইহাট ইউনিয়নের নাজিরাগছ গ্রামে। উপজেলা প্রশাসন আশেপাশের কয়েকটি বাড়ি লকডাউন করেন।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি