৩ এপ্রিল ২০২৬

তেঁতুলিয়ায় নবাগত ইউএনও সাথে সাংবাদিকদের মতবিনিময়

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
তেঁতুলিয়ায় নবাগত ইউএনও সাথে সাংবাদিকদের মতবিনিময়

হাফিজুর রহমান হাবিব তেঁতুলিয়া (পঞ্চগড়) থেকে: পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় নবাগত উপজেলা নির্বাহী অফিসার সোহাগ চন্দ্র সাহার সাথে উপজেলায় কর্মরত সাংবাদিকদের মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।

বৃহস্পতিবার (৩০ শে এপ্রিল) উপজেলা নির্বাহী অফিসারের অফিস কার্যালয়ে উপজেলায় কর্মরত প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়া ও অনলাইন পোর্টালের সাংবাদিকরা মত বিনিময় সভায় উপস্থিত ছিলেন ।

সভায় নবাগত উপজেলা নির্বাহী অফিসার সোহাগ চন্দ্র সাহা সাংবাদিকদের বলেন, সাংবাদিক কর্মী ও উপজেলা প্রশাসন ঐক্যসূত্রে গাঁথা তাই তেঁতুলিয়ার আইনশৃঙ্খলা কার্যক্রম পরিচালনা, মাদক, বাল্যবিবাহ ও যৌতুক নিরোধসহ সার্বিক উন্নয়নের সহযোগিতা কামণা করেন ও সাংবাদিকদের বস্তনিষ্ঠ, সঠিক তথ্য প্রকাশ করা অনুরোধ করেন।

এসময় উপজেলা পরিষদ চেয়ারম্যান কাজী মাহমুদুর রহমান (ডাবলু) বলেন, তেঁতুলিয়াকে স্বপ্নের শহর হিসেবে গড়ার জন্য সাংবাদিকদের ঐক্যবদ্ধ থেকে অনিয়ম দূর্নীতির সংবাদ পরিবেশনে আরও দায়িত্বশীল হওয়ার আহবান করেন তিনি । একই সঙ্গে দেশের করোনা ভাইরাস পরিস্থিতি মোকাবেলার জন্য উপজেলায় কর্মরত সাংবাদিকদের জনসচেতনতার বিষয়ে গুরুত্ব আরোপ করেন।

এসময় তেঁতুলিয়া মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ জহুরুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা ইয়াসিন আলী মন্ডল উপস্থিত ছিলেন।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি