৪ এপ্রিল ২০২৬

তেঁতুলিয়ায় প্রথম করোনা পজেটিভ শনাক্ত নারীকে শুভেচ্ছা

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
তেঁতুলিয়ায় প্রথম করোনা পজেটিভ শনাক্ত নারীকে শুভেচ্ছা

হাফিজুর রহমান হাবিব তেঁতুলিয়া (পঞ্চড়): তেঁতুলিয়ায় প্রথম করোনা পজেটিভ শনাক্ত নারী মাসুদা পারভীনের দ্বিতীয়বার কোভিড-১৯ আরটি পিসিআর টেস্ট রেজাল্ট নেগেটিভ আসায় তাকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন উপজেলা প্রশাসন ও পরিষদ। সেই সাথে ওই পরিবারটির বাড়িটি আনুষ্ঠানিকভাবে লকডাউন মুক্ত ঘোষণা করা হয়েছে।

রবিবার (৩ মে) বিকেলে উপজেলা পরিষদ চেয়ারম্যান ও আওয়ামীলীগের সাধারণ সম্পাদক কাজী মাহমুদুর রহমান ডাবলু ও নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা সোহাগ চন্দ্র সাহা তিরনইহাট ইউপির নাজিরাগছ গ্রামের বাড়ি মোকছেদুর রহমান (দুলাল) সহধর্মিনী করোনা মুক্ত মোছা: মাসুদা পারভীনকে ফুলেল শুভেচ্ছা জানান। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুদুল হক, মডেল থানার ওসি জহুরুল ইসলাম ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প.প কর্মকর্তা আবুল কাশেমসহ সাংবাদিকবৃন্দ।

এ ব্যাপারে উপজেলা চেয়ারম্যান কাজী মাহমুদুর রহমান ডাবলু বলেন, খবরটি আনন্দের। আমরা উপজেলা প্রশাসন ও পরিষদের পক্ষ হতে মোছা: মাসুদা পারভীনকে ফুলের শুভেচ্ছা জানিয়েছি। সেই সাথে তার বাড়ি লকডাউন মুক্ত ঘোষণা করা এবং করোনা নেগেটিভ ছাড়পত্র প্রদান করা হয়েছে। সেই সাথে লকডাউন মেনে উপজেলার সকল স্তরের মানুষদের সামাজিক দূরত্ব বজায় রেখে,স্বাস্থ্যবিধি মেনে চলার অনুরোধ জানান তিনি।

উল্লেখ্য, ঢাকা ফেরত মো. মোকছেদুর রহমান (দুলাল) স্ত্রী গ্রামের বাড়িতে আসার পর নিয়মানুযায়ী হোম কোয়ারেন্টাইনে থাকেন তারা। পরে ১৮ এপ্রিল মোছা: মাসুদা পারভীনসহ পরিবারের চারজনের নমুনা সংগ্রহ করে পরের দিন রিপোর্ট রংপুরে পাঠানো হয়। ২১ এপ্রিল চারজনের মধ্যে তিনজনের নেগেটিভ ফলাফল আসলেও মোছা: মাসুদা পারভীনের রেজাল্ট পজেটিভ আসে। পরে আবার কোভিড-১৯ আরটি পিসিআর টেস্টের জন্য পাঠানো হলে দ্বিতীয়বার পরীক্ষায় নেগেটিভ রেজাল্ট আসে।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি