৪ এপ্রিল ২০২৬

থানা পুলিশ সদস্যের রাজকীয় বিদায়

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
থানা পুলিশ সদস্যের রাজকীয় বিদায়
সুলতানা মাসুমা, লক্ষ্মীপুর প্রতিনিধিঃ: রায়পুর ফাঁড়ি থানার-পুলিশ সদস্য মো. আসাদ হোসেন। বয়স ৫৫। ৩৬ বছর চাকরি জীবন শেষ করেছেন রোববার। এদিন বিকালে জাঁকজমকভাবে পুলিশ সদস্যরা তাদের সহকর্মী আজাদকে বিদায় জানিয়েছেন। এই প্রথম লক্ষ্মীপুরের রায়পুর থানা পুলিশ ফাঁড়ির কোনো সদস্যকে বিদায় জানাল। বিদায়ী পুলিশ সদস্য আসাদ হোসেন নোয়াখালি জেলার সদর থানার সুধারাম ইউপির বাসিন্দা। তার মা, বাবা, স্ত্রী ও এক ছেলে-২ মেয়ে রয়েছেন। ছেলে-মেয়ে উচ্চতর পড়াশুনা করে ভালো চাকরির জন্য অপেক্ষা করছেন। সোমবার (২ আগষ্ট) সকালে-হায়দরগঞ্জ ফাঁড়ি থানার পরিদর্শক হাসান জাহাঙ্গির যুগান্তরকে জানান, আসাদ হোসেন ৩৬ বছর সততার সঙ্গে চাকরি করে স্বেচ্ছায় অবসর নিয়েছেন। একজন ভালো ও নামাজি মানুষ ছিলেন। আইনের প্রতি শ্রদ্ধা রেখে অন্য পুলিশ সদস্যের সঙ্গে সুসম্পর্ক রেখেছিলেন। চাকরি জীবনে বিদায় বেলায় তাকে সরকারি গাড়িটি ফুল দিয়ে সাজিয়ে তার বাড়িতে পৌঁছে দেয়া হয়েছে। বিদায়ী অশ্রুসিক্ত আসাদ হোসেন জানান, চাকরি জীবনে আমি কখনও দায়িত্বে অবহেলা করিনি। সহকর্মীদের সঙ্গে ভালো সময় কেটেছে। কয়েক বছর দেখে আসছি বড় বড় পুলিশ কর্মকর্তাদের ঢাকঢোল পিটিয়ে বিদায় দেয়া হয়। কিন্তু একজন সাধারণ পুলিশ সদস্যকে এভাবে বিদায় জানাবে কল্পনাও করিনি। আমি ধন্য, আমি কৃতজ্ঞ। বিদায়ের সময় নানা উপহার, সংবর্ধনা ও ওসি সাহেবের শ্রদ্ধা ও ভালোবাসা পেয়ে আমি খুবই আনন্দিত। আগামীতে অন্য পুলিশ সদস্যদের জন্য দৃষ্টান্ত হয়ে থাকবে। বিপি/আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি