২৪ জুন ২০২৬

ঠাণ্ডার সাথে থেমে থেমে বৃষ্টি ভোগান্তি বাড়িয়েছে

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
ঠাণ্ডার সাথে থেমে থেমে বৃষ্টি ভোগান্তি বাড়িয়েছে

বাংলাপ্রেস ডেস্ক: কনকনে ঠাণ্ডার সাথে মানুষের ভোগান্তি বাড়িয়েছে থেমে থেমে বৃষ্টি। দেশের অনেক এলাকাতেই রাত থেকে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। যে কারণে, গতকালের চেয়ে তাপমাত্রা কিছুটা বাড়লেও ভোগান্তি কমেনি।

দেশের সর্বনিম্ন তাপমাত্রা আজ, পঞ্চগড়ের তেতুঁলিয়ায়; ৯.৩ ডিগ্রি সেলসিয়াস। শীতের দাপটে সবচেয়ে বেশি কষ্টে দিনমজুর-ছিন্নমূল মানুষ। আগুন জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন তারা।

ঢাকার পাশাপাশি যশোর, চুয়াডাঙ্গা, মানিকগঞ্জ, মাদারীপুরসহ দেশের বিভিন্নস্থানে থেমে থেমে, গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে। হালকা বৃষ্টিপাত আরও দু’এক দিন অব্যাহত থাকতে পারে। ঘন কুয়াশায় সড়ক-মহাসড়কে যান চলাচলেও বিঘ্ন ঘটছে। এদিকে, হাসপাতালগুলোতে বাড়ছে ঠাণ্ডাজনিত রোগীর চাপ। আক্রান্তদের বেশিরভাগই শিশু আর বৃদ্ধ।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি