২২ মে ২০২৬

থোকায় থোকায় ঝুলছে বিদেশি ফল রাম্বুটান, ৫০ লাখ টাকা বিক্রির আশা

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪২ পিএম
থোকায় থোকায় ঝুলছে বিদেশি ফল রাম্বুটান, ৫০ লাখ টাকা বিক্রির আশা
বাংলাপ্রেস ডেস্ক:  সবুজে ঘেরা গ্রাম ময়মনসিংহের ভালুকার গোয়ারী। এ গ্রামের লাল মাটিতে চাষ হয়েছে বিদেশি ফল রাম্বুটান। বাগানজুড়ে সবুজ পাতার ভেতরে পাকা টসটসে রাম্বুটান দেখে চোখ জুড়ায় যে কারও। খেতেও সুস্বাদু। প্রত্যন্ত গ্রামে ছয় একর জমি ইজারা নিয়ে রাম্বুটানসহ দেশি–বিদেশি নানা ফলের বাগান গড়ে তুলেছেন দুই বন্ধু শেখ মামুন ও আশরাফ উদ্দিন। রাম্বুটান মূলত মালয়েশিয়া ও ইন্দোনেশিয়ার ফল। তবে গোয়ারী গ্রামে বাণিজ্যিকভাবে এই ফলের চাষ হচ্ছে। রাম্বুটান ছাড়াও ২০ প্রজাতির দেশি-বিদেশি ফলের প্রায় এক হাজার গাছ আছে বাগানটিতে। উদ্যোক্তারা আশা করছেন, রাম্বুটানের ফলন এত ভালো হয়েছে যে এ বছর ৫০ লাখ টাকার বেশি বিক্রি হতে পারে। দুই বন্ধুর মধ্যে মামুন পেশায় ফার্নিচার ব্যবসায়ী এবং আশরাফ উদ্দিন শিক্ষক। নিজের পেশার পাশাপাশি ‘তাইফ এগ্রো’ নামে একটি প্রতিষ্ঠান গড়ে তুলেছেন তাঁরা।বাণিজ্যিকভাবে চাষ করেছে দেশি-বিদেশি ফল। তাঁদের বাগানে ২১২টি রাম্বুটানগাছ আছে। এ ছাড়া আছে অ্যাভোকাডো, পার্সিমন, লংগান, থাই লংগান, মিয়াজাকি আম, কুড়িয়া ও থাই জাম, সফেদাসহ দেশি-বিদেশি ২০ জাতের ফলের গাছ। কৃষি বিভাগ জানিয়েছে, রাম্বুটান ফলটি লিচু পরিবারের। রাম্বুটান দক্ষিণ-পূর্ব এশিয়ার স্থানীয় ফল হিসেবে পরিচিত। রাম্বুটান চীন, মালয়েশিয়া, শ্রীলঙ্কা, ইন্দোনেশিয়া ও দক্ষিণ-পূর্ব এশিয়ায় সবচেয়ে বেশি উৎপন্ন হয়। ফলটির খোসা হালকা চুলের মতো আবরণে ঢাকা। মালয় ভাষায় ‘রাম্বুট’ শব্দের অর্থ চুল। তাই অনেকে একে হেয়ারি লিচু, কেউ কেউ ফলের রানিও বলেন। এর আকার মাঝারি ধরনের এবং বর্ণ লাল। এটি মিষ্টি স্বাদযুক্ত একটি ফল। এই ফল চাষের জন্য বাংলাদেশের আবহাওয়া অনুকূল হওয়ায় বাণিজ্যিকভাবে রাম্বুটান চাষ করে সফলতার মুখ দেখছেন ভালুকার চাষিরা।
ভালুকা উপজেলা কৃষি কর্মকর্তা নুসরাত জামান প্রথম আলোকে বলেন, ভালুকার মাটি ও আবহাওয়া যেকোনো ফল চাষের জন্য উপযোগী। দক্ষিণ–পূর্ব এশিয়ার ফল  রাম্বুটান এখানে বাণিজ্যিকভাবে চাষ করা হয়েছে, যা সম্ভাবনাময়। রাম্বুটানের চারা উৎপাদন বেশ কঠিন। গবেষণা করে চারা উৎপাদন করা গেলে এ ফল সারা দেশে সম্প্রসারণ করা সম্ভব।
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

FIRDAUS FASHIONS


FIRDAUS FASHIONS

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি