২৬ মে ২০২৬

ট্রাম্পের জয়ে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্কে বড় পরিবর্তন হবে না: পররাষ্ট্র উপদেষ্টা

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
ট্রাম্পের জয়ে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্কে বড় পরিবর্তন হবে না: পররাষ্ট্র উপদেষ্টা
বাংলাপ্রেস ডেস্ক: ট্রাম্পের জয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের সম্পর্কে বড় পরিবর্তন হবে না বলে মনে করেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। বৃহস্পতিবার সন্ধ্যায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। ডোনাল্ড ট্রাম্পের প্রেসিডেন্সিতে বাংলাদেশের সঙ্গে সম্পর্কে কোনও প্রভাব পড়বে কি না, জানতে চাওয়া হয় তৌহিদ হোসেনের কাছে। জবাবে তিনি বলেন, আমাদের স্পেকুলেট (অনুমান) করার প্রয়োজন নেই। আগামী দুই-তিন মাস দেখি। উপদেষ্টা বলেন, দুই মাস সময়তো আছে। তারপর তিনি দায়িত্ব নেবেন। দায়িত্ব নেওয়ার পর কী কী পদক্ষেপ নেন সেই অনুযায়ী আমাদের…তিনি তো বলেননি বাংলাদেশের সঙ্গে সম্পর্ক ভালো করবেন বা খারাপ করবেন, কিছুই বলেননি। তৌহিদ হোসেন বলেন, বাংলাদেশের সঙ্গে সম্পর্ক শুধু যে দলের ভিত্তিতে হয়, তা তো না। আমাদের সঙ্গে বাইডেন প্রশাসনের যেসব বিষয় নিয়ে আলাপ চলছিল বা তাদের যেসব চাওয়া ছিল বা নেগোসিয়েশন হচ্ছিল সেগুলো পূর্ববর্তী ট্রাম্প প্রশাসনের সঙ্গেও ছিল। তিনি বলেন, ট্রাম্প প্রশাসন এবং বাইডেন প্রশাসনের মাঝে বাংলাদেশের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে বড় কোনও পরিবর্তন হবে, তা আমি মোটেও মনে করি না। আমরা যোগাযোগ করার চেষ্টা করব। তারপর দেখা যাবে কী হয়। বিপি/টিআই
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

FIRDAUS FASHIONS


FIRDAUS FASHIONS

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি