৫ এপ্রিল ২০২৬

ট্রাম্পকে 'জোকার' বলায় বাইডেনের অনুশোচনা

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
ট্রাম্পকে 'জোকার' বলায় বাইডেনের অনুশোচনা
নিজস্ব  প্রতিবেদক : আসন্ন মার্কিন নির্বাচনের জন্য নির্বাচনী প্রথম বিতর্কে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ‘জোকার’ বলা ঠিক হয়নি বলে অনুশোচনা প্রকাশ করেছেন ডেমোক্রেটিক দলের প্রেসিডেন্ট প্রার্থী জো বাইডেন। তিনি বলেন তাঁকে জোকার না বলে জোকারের মতো আচরণ হচ্ছে—এমনটি বলা যেতে পারত। স্থানীয় সময় ৫ অক্টোবর ফ্লোরিডার মায়ামিতে এনবিসি টিভির লেস্টার হল্টের সঙ্গে এক টাউন হল সভায় জো বাইডেন এ কথা বলেন। ওহাইও রাজ্যের ক্লিভল্যান্ড নগরীতে কেস ওয়েস্টার্ন রিজার্ভ ইউনিভার্সিটিতে স্থানীয় সময় গত ২৯ সেপ্টেম্বর নির্বাচনী প্রথম বিতর্কে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প ও জো বাইডেনের মধ্যে উত্তপ্ত বিতর্ক চলে। তাঁরা বিশ্বাসযোগ্যতা ও কর্মদক্ষতা নিয়ে একে অন্যকে আক্রমণ করেন। বিতর্কে ডোনাল্ড ট্রাম্পই কথার পিঠে কথা বলেছেন বারবার। বিতর্কে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে নিয়ন্ত্রণ করার জন্য সঞ্চালক ক্রিস ওয়ালেসকে হিমশিম খাচ্ছিলেন। প্রতিপক্ষ ডেমোক্রেটিক দলের প্রার্থী জো বাইডেন বক্তব্য রাখতে গিয়ে হোঁচট খেয়েছেন বারবার। ডোনাল্ড ট্রাম্পকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ‘পোষা কুকুরছানা’ বলেছেন ডেমোক্রেটিক দলের প্রার্থী জো বাইডেন। মার্কিন প্রেসিডেন্টকে লক্ষ্য করে বাইডেন আরও বলেন, ‘আপনি কি চুপ করবেন?’একপর্যায়ে বলেন, ‘এই জোকারের কাছ থেকে কোনো কথা আদায় করা শক্ত।’ এদিকে করোনায় সংক্রমিত প্রেসিডেন্ট ট্রাম্প ৫ অক্টোবর বিকেলেই হাসপাতাল থেকে হোয়াইট হাউসে ফিরে গেছেন। হোয়াইট হাউসে ফিরেই তাঁকে মাস্ক অপসারণ করতে দেখা যায়। ডোনাল্ড ট্রাম্পের হাসপাতাল থেকে দ্রুত প্রত্যাবর্তন নিয়ে নেতিবাচক কিছু বলেননি জো বাইডেন। প্রেসিডেন্টের স্বাস্থ্য ভালো হচ্ছে জেনে খুশি হয়েছেন উল্লেখ করে বাইডেন বলেন, চিকিৎসকের পরামর্শের পর তিনি এ নিয়ে অন্য কিছু বলতে চান না। প্রেসিডেন্ট ট্রাম্পের জন্য বিশ্বের অন্যতম সেরা স্বাস্থ্য সেবা রয়েছে বলে বাইডেন উল্লেখ করেন। বাইডেন বলেন, প্রেসিডেন্ট ট্রাম্প করোনায় সংক্রমিত হওয়ার পর তিনি ট্রাম্পের খোঁজ খবর নেওয়ার উদ্যোগ নিয়েছিলেন। তবে বিষয়টিকে অনুপ্রবেশের মতো দেখাবে বলে সে চিন্তা থেকে পরে সরে এসেছেন। হোয়াইট হাউসে ফিরেই ডোনাল্ড ট্রাম্পের মাস্ক অপসারণ নিয়ে সরাসরি কোনো মন্তব্য করেননি বাইডেন। তবে টাউন হল সভায় বলেছেন, যে কেউ ভাইরাসের সংস্পর্শে আসার পর যদি বলে মাস্ক কোনো ব্যাপার নয়, সামাজিক ব্যবধান কোনো ব্যাপার নয়—তবে তাঁদের নিজের ব্যাপারে নিজেই দায়িত্ব নিতে হবে। গত ২৯ সেপ্টেম্বর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে প্রথম সরাসরি বিতর্কের অভিজ্ঞতা প্রসঙ্গে বাইডেন বলেন, ৯০ মিনিটের বিতর্কটি শান্তিপূর্ণ রাখা কঠিন হয়ে উঠেছিল। পুরো বিষয়টিকে একটি চেঁচামেচির খেলায় তিনি পরিণত করতে চাননি। বিতর্ক কথা বলতে বলতে গিয়ে বাইডেন বারবার প্রেসিডেন্ট ট্রাম্পের বাধার মুখে পড়ায় ওই বিতর্ক নিয়ে এখনো দেশ-বিদেশে সমালোচনা হচ্ছে। এ কারণে প্রেসিডেনশিয়াল ডিবেট কমিশন পরের বিতর্কে কিছু পরিবর্তন ও নিয়মনীতি আরও কড়া করার কথা বলেছে। জো বাইডেন বলেছেন, প্রেসিডেন্টের এমন আচরণ দেশের জন্যই লজ্জাজনক হয়েছে বলে তিনি মনে করেন। বিপি।এসএম
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি