৪ এপ্রিল ২০২৬

ত্রাণ বিতরণে অনিয়ম : ৪ ইউপি চেয়ারম্যান ও ৫ মেম্বার সাময়িক বরখাস্ত

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
ত্রাণ বিতরণে অনিয়ম : ৪ ইউপি চেয়ারম্যান ও ৫ মেম্বার সাময়িক বরখাস্ত

বাংলাপ্রেস ডেস্ক: ত্রাণ বিতরণে অনিয়মের অভিযোগে চার ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান ও পাঁচজন ইউপি মেম্বারকে সাময়িক বরখাস্ত করেছে স্থানীয় সরকার বিভাগ।

বুধবার (১৫ এপ্রিল) স্থানীয় সরকার বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

সাময়িক বরখাস্ত হাওয়া চেয়ারম্যানরা হলো- বরিশাল জেলার মেহেন্দিগঞ্জ উপজেলার ১ নং আন্দারমানিক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী শহিদুল ইসলাম, পাবনা জেলার বেড়া উপজেলার ঢালারচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. কোরবান আলী, সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ উপজেলার পাঙ্গাসী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আব্দুস সালাম ও বরগুনা জেলার পাথরঘাটা উপজেলার কাকচিড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আলাউদ্দিন পল্টু।

সাময়িক বরখাস্তকৃত মেম্বাররা হলো- কুমিল্লা জেলার দেবিদ্বার উপজেলার সুবিল ইউনিয়ন পরিষদের ৭ নং ওয়ার্ডের সদস্য মো. আব্দুল মান্নান মোল্লা, ঢাকা জেলার নবাবগঞ্জ উপজেলার নয়নশ্রী ইউনিয়ন পরিষদের ১ নং ওয়ার্ডের সদস্য মো. সেকান্দার মিয়া, কিশোরগঞ্জ জেলার ভৈরব উপজেলার গজারিয়া ইউনিয়ন পরিষদের ৮ নং ওয়ার্ডের সদস্য মো. সোহেল মিয়া, ভোলা জেলার লালমোহন উপজেলার ১ নং বদরপুর ইউনিয়ন পরিষদের ৬ নং ওয়ার্ডের সদস্য মুহাম্মদ ওমর এবং একই ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের সদস্য মো. জুয়েল মিয়া।

প্রজ্ঞাপনে উল্লেখ আছে, তারা করোনাভাইরাসের কারণে সৃষ্ট সঙ্কট মোকাবেলায় সরকারের দেয়া খাদ্যবান্ধব কর্মসূচির চাল/ভিজিডির চাল/ জাটকা আহরণে বিরত থাকা জেলেদের খাদ্যশস্য বিতরণ না করে আত্মসাৎ ইত্যাদি কারণে গ্রেফতার হয়ে জেল হাজতে আছেন অথবা তাদের বিরুদ্ধে অভিযোগ তদন্তে প্রমাণিত হয়েছে।

এছাড়া তাদেরকে চূড়ান্তভাবে পদ থেকে অপসারণ করা হবে না, তা নোটিশ প্রাপ্তির ১০ কার্যদিবসের মধ্যে নিজ নিজ জেলা প্রশাসকের মাধ্যমে স্থানীয় সরকার বিভাগে পাঠাতে বলা হয়েছে। গত ১২ এপ্রিল একজন ইউপি চেয়ারম্যান ও দুইজন সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছিল।

বিপি।আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি