৪ এপ্রিল ২০২৬

ত্রাণ চাওয়া কৃষককে পেটানোর ঘটনায় জড়িত ইউপি চেয়ারম্যান বরখাস্ত

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
ত্রাণ চাওয়া কৃষককে পেটানোর ঘটনায় জড়িত ইউপি চেয়ারম্যান বরখাস্ত

নাটোর থেকে সংবাদদাতা : নাটোরের লালপুরে হটলাইনে ফোন করে ত্রাণ চাওয়ায় কৃষককে পেটানোর ঘটনায় জড়িত ইউপি চেয়ারম্যান আব্দুস সাত্তার ও তার এক সদস্য রেজাউল করিমকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এ বিষয়ে প্রজ্ঞাপনও জারি করেছে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়।

নাটোর জেলা প্রশাসক মোহাম্মদ শাহরিয়াজ জানিয়েছেন, অর্জনপুর ও বরমহাটী ইউপি চেয়ারম্যান আব্দুস সাত্তার ও সদস্য রেজাউল করিম রেজাকে বরখাস্ত করা হয়েছে। তাদের স্থায়ীভাবে কেন বরখাস্ত করা হবে না তা ১০ দিনের মধ্যে জানাতেও আদেশ দেয়া হয়েছে।

গত ১০ এপ্রিল উপজেলার আঙ্গারিপাড়া গ্রামে কর্মহীন আড়াশো দরিদ্রসহ নিজের জন্য ত্রাণ সহায়তা চান কৃষক শহিদুল ইসলাম। এতে ক্ষিপ্ত হয়ে শহিদুলকে ইউপি কার্যালয়ের ডেকে পিটিয়ে আহত করা হয়।

আর সেই ছবি ভাইরাল হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে। আর এর জেরেই গত মঙ্গলবার চেয়ারম্যান ও মেম্বারসহ ৩ জনের বিরুদ্ধে মামলা করেন শহিদুল। তাদের গ্রেপ্তার করা হয়েছে।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি