ট্রেনের অনলাইন টিকেট এবার 'বাংলায়'
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
বাংলাপ্রেস ডেস্ক: অনলাইনে ট্রেনের টিকিট ইংরেজিতে লেখা থাকায় অনেক যাত্রী বিড়ম্বনায় পড়েন। বিষয়টি বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষের নজরে আসার পর ইংরেজির পাশাপাশি বাংলায় লেখা ট্রেনের টিকিটের ব্যবস্থা করেছে রেলওয়ে। অর্থ্যাৎ ট্রেনের টিকিটে বাংলায়ও বিবরণী থাকবে। আজ থেকে শুরু হয়েছে এ কার্যক্রম।
উল্লেখ্য, কাউন্টার থেকে ক্রয়কৃত টিকেট আগে থেকে ইংরেজীর পাশাপাশি বাংলা ভাষায় চালু আছে।
রেলওয়ে পূর্বাঞ্চলের বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তা (ডিসিও) আনসার আলী বলেন, শনিবার থেকে আমাদের অনলাইন টিকিটে ইংরেজির পাশাপাশি বাংলায়ও লেখা থাকবে। আমি তদারকি করে দেখছি রেলওয়ের টিকিট ইংরেজির পাশাপাশি বাংলায় রয়েছে। এতে টিকিটের বিষয়গুলো যাত্রীরা সহজেই বুঝতে পারবেন।
বিপি। আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি