৩ এপ্রিল ২০২৬

তৃতীয় দফা উপজেলা নির্বাচনে প্রায় ৪০-৪৫ শতাংশ ভোট পড়েছে : ইসি

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
তৃতীয় দফা উপজেলা নির্বাচনে প্রায় ৪০-৪৫ শতাংশ ভোট পড়েছে : ইসি

রাজনীতি ডেস্ক : তৃতীয় দফা উপজেলা নির্বাচনের ভোটগ্রহণ শেষে নির্বাচন কমিশন (ইসি) জানিয়েছে, প্রায় ৪০-৪৫ শতাংশ ভোট পড়েছে। সুষ্ঠুভাবেই সম্পন্ন হয়েছে ভোটগ্রহণ।

তৃতীয় দফা উপজেলা নির্বাচনের ভোটগ্রহণ শেষে নির্বাচন কমিশন সচিব মো. হেলালুদ্দীন আহমদ বলেন, বড় একটি রাজনৈতিক দলের নির্বাচনে অংশ না নেয়া এবং তাদের সমর্থক গোষ্ঠীর অপপ্রচারে উপজেলাতে ভোট কম পড়েছে। তৃতীয় ধাপে ৭ বিভাগের ২৫ জেলার ১১৭টি উপজেলায় ১ হাজার ৩৭৬ জন প্রার্থী নির্বাচনে অংশ নেয়। এর মধ্যে চেয়ারম্যান পদে ৩৫৮ জন, ভাইস চেয়ারম্যান পদে ৬০৪ জন এবং নারী ভাইস চেয়ারম্যান পদে ৪১৪ জন প্রতিদ্বন্দ্বিতা করে। এসব উপজেলায় মোট ভোটার সংখ্যা ২ কোটি ৪৭ লাখ ৫৩ হাজার ১৪৮ জন। কেন্দ্র সংখ্যা ১০ হাজার ১৮টি।

ইতোমধ্যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ৫৫ জন চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও নারী ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তৃতীয় পর্যায়ের নির্বাচনে কয়েকটি উপজেলায় ইভিএম ব্যবহার করছে নির্বাচন কমিশন। ইসির সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, তৃতীয় ধাপ থেকে কক্সবাজার সদর ও নরসিংদী সদরের ভোট চতুর্থ ধাপে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে এবং উচ্চ আদালতের নির্দেশনায় কক্সবাজারের কুতুবদিয়া ও চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার ভোট স্থগিত রয়েছে।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি