তরুণ সমাজে ভয়াবহ সমস্যা হিসেবে দেখা দিয়েছে মাদক : বাণিজ্য উপদেষ্টা
বাংলা প্রেস
প্রকাশ: ৩০ অক্টোবর ২০২৫, ০৪:৪২ এএম
বাংলাপ্রেস ডেস্ক:বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন বলেছেন, বর্তমান সময়ে তরুণ সমাজের জন্য মাদক ভয়াবহ সমস্যা হিসেবে দেখা দিয়েছে। এটি থেকে পরিত্রাণের উপায় হিসেবে সবচেয়ে ভালো মাধ্যম হতে পারে খেলাধুলায় অংশগ্রহণ বাড়ানো।
বৃহস্পতিবার সকালে ধানমন্ডির রিয়া গোপ মহিলা ক্রীড়া কমপ্লেক্স মাঠে ‘৬ষ্ঠ জাতীয় নারী বেসবল চ্যাম্পিয়নশিপ ২০২৫’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
উপদেষ্টা বলেন, তরুণদের খেলাধুলায় বেশি করে মনোনিবেশ করতে হবে। এজন্য আমাদের খেলার মাঠ দরকার- তাদের খেলাধুলার পরিবেশ তৈরি করে দেওয়া দরকার। খেলাধুলা জীবন উপভোগের অন্যতম মাধ্যম। এটি আমাদের নেতৃত্ব দেওয়া শেখায়। অধ্যাবসায় ও সহনশীলতার পাশাপাশি হার ও জিত মেনে নেওয়ার মনন তৈরি করে।
বিপি/টিআই
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
বাংলাদেশ
বিচারহীনতার সংস্কৃতিই রামিসার হত্যাকান্ডের জন্য দায়ি : বাংলাদেশ ন্যাপ
৩ ঘন্টা আগে
by বাংলা প্রেস
বাংলাদেশ
জাতিসংঘ শান্তিরক্ষাকে নৈতিক দায়িত্ব মনে করে বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
৩ ঘন্টা আগে
by বাংলা প্রেস
বাংলাদেশ
‘চিৎকার শুনেছিলাম, সেটা যে রামিসার ছিল বুঝতে পারি নাই’: রামিসার মা
৪ ঘন্টা আগে
by বাংলা প্রেস