২৯ অক্টোবর ২০২৬

তুরাগ নদে মিলল অবসরপ্রাপ্ত ফ্লাইট লেফটেন্যান্ট সাউরির লাশ

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৯ অক্টোবর ২০২৬, ১২:৫৪ পিএম
তুরাগ নদে মিলল অবসরপ্রাপ্ত ফ্লাইট লেফটেন্যান্ট সাউরির লাশ

কে এম তাহসিফ সাউরি।

বাংলাপ্রেস ডেস্ক:  নিখোঁজের এক দিন পর রাজধানীর তুরাগ নদ থেকে বিমানবাহিনীর অবসরপ্রাপ্ত ফ্লাইট লেফটেন্যান্ট কেএম তাহসিফ সাউরির লাশ উদ্ধার করেছে নৌপুলিশ।

বুধবার (২৮ অক্টোবর) বিকাল সাড়ে ৪টার দিকে তার লাশ উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

আজ বৃহস্পতিবার সকালে এ তথ্যের সত্যতা নিশ্চিত করেন নৌ পুলিশের ঢাকা অঞ্চলের টঙ্গী ফাঁড়ির পরিদর্শক ফিরোজ উদ্দিন।

তিনি বলেন, বুধবার জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বর থেকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। পরে বিকাল সাড়ে ৪টার দিকে তুরাগ নদ থেকে তাহসিফ সাউরির লাশ উদ্ধার করা হয়। তার এক আত্মীয়কে খবর দেওয়ার পর লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।

সাউরির মৃত্যুর কারণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য পাওয়া যায়নি বলে জানান পুলিশ সুপার। ময়নাতদন্ত শেষে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

পুলিশ জানায়, লাশের সুরতহাল প্রতিবেদন তৈরির সময় তার পরনে সাদা পাজামা ও কালো জামা, হাতে ঘড়ি এবং পকেটে একটি আইফোন পাওয়া যায়। ওই ফোনের মাধ্যমে তার পরিচয় শনাক্ত করা হয়। তিনি বিমানবাহিনীর অবসরপ্রাপ্ত ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরি। তার বাবার নাম কে এম এনায়েতুর। তিনি উত্তরার ১৮ নম্বর সেক্টরের ১৪/বি নম্বর সড়কের বাসিন্দা।

বিপি > এসপি


 

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি