১ জুলাই ২০২৬

উজ্জ্বল ত্বকের গোপন রহস্য হতে পারে ডাবের পানি

Logo
বাংলা প্রেস প্রকাশ: ৩০ জুন ২০২৬, ১১:৫৬ পিএম
উজ্জ্বল ত্বকের গোপন রহস্য হতে পারে ডাবের পানি

ফাইল ছবি ।

বাংলাপ্রেস ডেস্ক:   আষাঢ়ের ঝড়বৃষ্টির গরমে পুড়ে যাচ্ছে ত্বক। আর মুখে কালচে দাগছোপ পড়ছে। প্রতিদিন যদি বাইরে বেরোতে হয়, তাহলে দেখবেন হাত বা মুখের যে অংশটাতে রোদ বেশি লাগছে, সেখানেই ছোট ছোট ফুসকুড়ি কিংবা র্যাশ হচ্ছে। দুই গালে কালচে ছোপও পড়ছে। আবার মুখ ও ত্বকের কালো দাগ ও ছোপ কমানোর জন্য বাজারের প্রসাধনী যদি ব্যবহার করতে না চান, তাহলে ভরসা রাখতে পারেন ঘরোয়া টোটকায়।  ব্যবহার করতে পারেন ডাবের পানি। আর ত্বক পরিচর্যায় ডাবের পানি একটু হলেও আশ্চার্য লাগারই কথা।

কিন্তু হ্যাঁ, এই  গরমের দিনে ডিহাইড্রেশন থেকে বাঁচতে ডাবের পানি খাওয়া খুবই উপকারী। তবে ডাবের পানি ত্বকের পরিচর্যাও ভীষণ উপকারী। বিশেষ করে 'সানবার্ন' থেকে বাঁচতে ডাবের পানির কোনো তুলনা হয় না। শুনতে অবাক লাগছে। এটিই সত্যি— ডাবের পানি 'সানবার্ন' থেকে আপনাকে বাঁচাতে পারে না। কিন্তু সানবার্ন যাতে না হয়, এর জন্য দামি প্রসাধনী ব্যবহারের প্রয়োজন নেই। ডাবের পানিই সমস্যার সমাধান হতে পারে। 

প্রতি দিনের কর্মব্যস্ততায় নিজের যত্ন নিতে আমরা ভুলে যাই সবাই। যেই আমি সবার যত্ন নিই কিন্তু নিজের বেলায়ই যত কার্পণ্য। পরিবারের সবাই ভালো থাকবে তখনই, যখন আপনি ভালো থাকবেন। ভেতর থেকে সুস্থ থাকাটা যতটা জরুরি, ঠিক তেমনিভাবে বাইরে থেকেও। আমাদের শরীরের যেমন ভিটামিন, মিনারেল প্রয়োজন, ঠিক তেমনি প্রয়োজন ত্বকের। তাই যতটা প্রাকৃতিকভাবে নিজের ত্বকের যত্ন নেওয়া যায়, ঠিক ততটাই ভালো। ত্বকের এ যত্নের তালিকায় ডাবের পানির গুণাবলি অনন্য। 

কীভাবে ডাবের পানিতে ঘরোয়া ত্বকের যত্ন নেবেন, সেই টোটকা জানিয়েছেন আকাঙ্ক্ষাস গ্ল্যামার ওয়ার্ল্ডের কর্ণধার অ্যারোমা থেরাপিস্ট জুলিয়া আজাদ। তিনি বলেছেন, ডাবের পানি ত্বকের যত্নে অনন্য। কারণ ডাবের পানিতে আছে ভিটামিন, পটাশিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম এবং বিভিন্ন ধরনের অ্যান্টি-অক্সিডেন্ট রয়েছে, যা ভেতর থেকে কোষকে পরিষ্কার করে এবং পুষ্টি জোগায়। এর পাশাপাশি ত্বকের স্বাভাবিক উজ্জ্বলতা বজায় রাখে। অন্যদিকে ডাবের পানি প্রাকৃতিক ময়েশ্চারাইজার হিসাবে কাজ করে। ত্বক মসৃণ, আর ব্রণমুক্ত রাখতে ডাবের পানির জুড়ি নেই। 

জুলিয়া আজাদ বলেন, এ ছাড়া ডাবের পানিতে আছে ভিটামিন সি, যা ত্বকের প্রাণশক্তি ফিরিয়ে আনে। যারা দীর্ঘসময় বাইরে থাকেন অথবা বাড়িতেই যাদের অন্দরমহলে কাটে দিনের লম্বা একটা সময়, তাদের ত্বকের সানবার্ন দূর করতে ডাবের পানি বেশ কার্যকর। আর বার্ধক্যের বলিরেখা কিংবা চামড়া কুঁচকে যাওয়া ভাব কমিয়ে আনতে আপনি ত্বকে ব্যবহার করতে পারেন ডাবের পানি। 

তিনি বলেন, এ ক্ষেত্রে প্রতিদিন মুখ ধোয়ার পর তুলা দিয়ে অল্প পরিমাণ ডাবের পানি আপনি আপনার ত্বকে ব্যবহার করতে পারেন। এর পাশাপাশি প্যাক তৈরি করতে মুলতানি মাটি, চন্দনের গুঁড়া আর ডাবের পানি মিশিয়ে মুখে অথবা হাত-পায়ের ত্বকে ব্যবহার করলে ভেতর থেকে ময়লা বাইরের ধুলাবালি দূর করে। তাই ত্বককে পরিষ্কার রাখতে আর উজ্জ্বলতা বাড়াতে সপ্তাহে অন্তত দুবার এ প্যাকটি ব্যবহার করুন।

এ ত্বক বিশেষজ্ঞ বলেন, যারা বাইরে থাকেন দিনের পুরোটা সময়, তারা ফেস মিস্ট হিসাবে ডাবের পানি স্প্রে বোতলে করে ব্যবহার করতে পারেন। চোখের ডার্ক সার্কেল কমাতে সমপরিমাণ ডাবের পানি আর সঙ্গে সমপরিমাণ আলুর রস মিশিয়ে একটি নরম তুলার প্যাডে ভিজিয়ে চোখে ১০ মিনিট রেখে ধুয়ে নিলে ভালো ফল পাওয়া যায় অল্প দিনের মধ্যেই। 

তবে অনেকেরই সেনসিটিভ স্কিন হয়ে থাকে। সে ক্ষেত্রে অল্প পরিমাণে আগে ব্যবহার করে দেখে নেওয়াই ভালো, আর যেহেতু ত্বকের বিষয় সে ক্ষেত্রে সব সময় তাজা ডাবের পানি ব্যবহার করাই ভালো। ফ্রিজে রেখে ব্যবহার করলেও তা যাতে দুই বা তিন দিনের বেশি না হয় সেদিকে লক্ষ রাখতে হবে।  সূত্র: যুগান্তর

বিপি>টিডি

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি