৪ এপ্রিল ২০২৬

ভারত থেকে বাংলাদেশে প্রবেশের সময় ১০ জন আটক

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
ভারত থেকে বাংলাদেশে প্রবেশের সময় ১০ জন আটক
ঝিনাইদহ প্রতিনিধি: অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে প্রবেশের সময় বিজিবির হাতে আটক হয়েছেন ১০ জন নারী পুরুষ। তারা সবাই বাংলাদেশী বলে বিজিবি সুত্রে বলা হয়েছে। বৃহস্পতিবার মহেশপুর ৫৮ বিজিবির অতিরিক্ত পরিচালক তসলিম মোঃ তারেক এক ই-মেইল বার্তায় এ খবর জানান। ই-মেইল বার্তায় উল্লেখ করা হয়, বৃহস্পতিবার দুপুরে মহেশপুর ব্যাটালিয়নের (৫৮ বিজিবি) অধিনস্ত যাদবপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকা বেতবাড়িয়া গ্রাম থেকে তিন জন পুরুষ, তিন জন নারী ও চার জন শিশুকে আটক করা হয়। আটককৃত ব্যক্তিরা হলেন, নড়াইল জেলার কালিয়া থানার মাধবপাশা গ্রামের মোঃ মজিবর রহমানের ছেলে শওকত আলি শেখ (৫০), স্ত্রী জামিলা বেগম (৩৫), মেয়ে বৈশাখী শেখ, একই জেলার লোহাগাড়া থানার সাড়ল গ্রামের পিতাঃ মৃত ধলামিয়া শেখের ছেলে মোঃ সোলায়মান শেখ (৬০), একই জেলার কালিয়া থানার বড়কালিয়া গ্রামের নজরুল বিশ্বাসের ছেলে মোঃ হেলাল বিশ্বাস (২৫), একই থানার কোলাবাড়ীয়া গ্রামের মৃত হরুন মৃধার স্ত্রী ফাতেমা খাতুন (৫০), মির্জাপুর গ্রামের পারভেজ মৃধার স্ত্রী সায়না খানম (২৭) সাথে তার শিশু সন্তান আহাদ মৃধা (০৭), হাবীব মৃধা (০৬) ও সিয়াম মৃধা (০৮ মাস)। তাদের বিরুদ্ধে পাসপোর্ট আইনে মহেশপুর থানায় মামলা হয়েছে। বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি