১০ অক্টোবর ২০২৬

ভারতে বিক্ষোভে যোগ দিয়ে এবার আটক বলিউড অভিনেতা ইমরান খান

Logo
বাংলা প্রেস প্রকাশ: ১০ অক্টোবর ২০২৬, ১০:২৮ পিএম
ভারতে বিক্ষোভে যোগ দিয়ে এবার আটক বলিউড অভিনেতা ইমরান খান

বাংলাপ্রেস ডেস্ক ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে চলমান বিক্ষোভের মধ্যে এবার বলিউডের জনপ্রিয় অভিনেতা ইমরান খানকে আটক করা হয়েছে। শনিবার (১০ অক্টোবর) ভারতের মুম্বাইয়ে বিক্ষোভ চলাকালে তাকে আটক করা হয় বলে এক প্রতিবেদনে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস।

তবে কী কারণে এবং কোথা থেকে তাকে আটক করা হয়েছে, সেই বিষয়ে বিস্তারিত তথ্য তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

এর আগে, দিল্লিতে একই বিক্ষোভ কর্মসূচিকে কেন্দ্র করে ব্যাপক ধরপাকড় চালায় পুলিশ। পুলিশের দেয়া তথ্য অনুযায়ী, শনিবার রাজধানীজুড়ে প্রায় দেড় হাজার বিক্ষোভকারীকে আটক করা হয়েছে। আটককৃতদের মধ্যে রয়েছেন দিল্লির সাবেক মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল, তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের (আইসা) জাতীয় সভাপতি নেহা বোরা।

প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিতে ককরোচ জনতা পার্টির (সিজেপি) ডাকা এই কর্মসূচিকে কেন্দ্র করে দিল্লিতে কঠোর নিরাপত্তাব্যবস্থা নেয়া হয়। যন্তর মন্তরে বিক্ষোভে যোগ দিতে আসা ব্যক্তিদের আটক করার পাশাপাশি বিভিন্ন এলাকায় ব্যারিকেড বসায় পুলিশ। আটক সাংবাদিকদেরও বাসে তোলার খবর পাওয়া গেছে।

এদিকে, আটক নেতাদের মুক্তি দেয়া না হলে অনশন অথবা পদযাত্রা কর্মসূচি শুরুর হুঁশিয়ারি দিয়েছেন জলবায়ু আন্দোলনকর্মী সোনম ওয়াংচুক। রোববারের মধ্যে তাদের মুক্তি দেয়া না হলে এমন কর্মসূচি বিবেচনা করবেন বলে জানিয়েছেন তিনি।

অন্যদিকে, আটক বিক্ষোভকারীদের সমর্থনে ভারতের তরুণদের আন্দোলন চালিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। তিনি বলেছেন, সংবিধান রক্ষা এবং জনগণের কণ্ঠস্বর সুরক্ষিত রাখতে কংগ্রেস আন্দোলনকারীদের পাশে থাকবে।

বিপি/টিআই

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি