ভারতে মুসলিম হত্যা ও অগ্নিকান্ডের প্রতিবাদে সৈয়দপুরে মানববন্ধন

রমজান আলী টুটুল, সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি: ভারতে মুসলিম নিধন, মসজিদ ভাঙ্গা ও অগ্নিসংযোগের প্রতিবাদে নীলফামারীর সৈয়দপুরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১১টায় সৈয়দপুর প্রেসক্লাব ও বর্ণমালা প্রেসের সামনে ওই মানববন্ধন এবং প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে সৈয়দপুরের বিভিন্ন পেশার সহস্রাধিক ধর্মপ্রাণ মুসলিম অংশ নেন।
আহলে সুন্নাত ওয়াল জামাত জেলা শাখার সাধারণ সম্পাদক আলহাজ্ব গুলজার আহমেদ আশরাফীর সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামীলীগ সৈয়দপুর পৌর শাখার সাধারণ সম্পাদক মোঃ মোজাম্মেল হক। সমাবেশে বক্তব্য রাখেন নীলফামারী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির ভাইস প্রেসিডেন্ট আলহাজ্ব আফতাব আলম জুবায়ের, সৈয়দপুর প্লাজা জামে মসজিদের খতিব মাওলানা মঈনুল ইসলাম, মিস্ত্রিপাড়া গাউসিয়া মসজিদের খতিব মাওলানা হাফেজ রিজওয়ান আল কাদেরী জিলানী, ইসলামিক মিশন, সৈয়দপুর এর সভাপতি মোঃ মানিক রিজভী, ঐতিহাসিক চিনি মসজিদের ইমাম শাহীদ রেজা রিজভী, আহলে সুন্নাত ওয়াল জামাত সৈয়দপুর শাখার সভাপতি শাফি রেজা প্রমুখ।
বক্তারা ভারতে মুসলিম উম্মাহর প্রতি অন্যায় নির্যাতন, হত্যা, গুম, খুনের আন্তর্জাতিক বিচার দাবী করেন এবং মসজিদে অগ্নিসংযোগের তীব্র নিন্দা জানান। তারা ভারতের হিন্দুত্ববাদীদের এসব কর্মকান্ড রুখতে বিশ্ব মুসলিম উম্মাহ ধৈর্য ধারণ ও এক হওয়ার আহবান জানান। আহলে সুন্নাত ওয়াল জামাত সৈয়দপুর শাখার সাধারণ সম্পাদক খালিদ আজমের পরিচালনায় অনুষ্ঠিত ওই প্রতিবাদ সভা ও মানববন্ধনটি এক ঘন্টাব্যাপী অনুষ্ঠিত হয়। শেষে আখেরী মোনাজাতের মধ্য দিয়ে অনুষ্ঠান শেষ হয়।
বিপি/কেজে
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
আন্তরিকতার সঙ্গে দেশসেবা করতে নবীন সেনা কর্মকর্তাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান
সঙ্গীত একাডেমি