১ অক্টোবর ২০২৬

ভারতে সমুদ্রে ডুবে প্রাণ গেল ৮ শিক্ষার্থীর

Logo
বাংলা প্রেস প্রকাশ: ০১ অক্টোবর ২০২৬, ১২:৩৭ পিএম
ভারতে সমুদ্রে ডুবে প্রাণ গেল ৮ শিক্ষার্থীর

সংগৃহীত ছবি

বাংলাপ্রেস ডেস্ক:  ভারতের মহারাষ্ট্রে সমুদ্রে ডুবে ৮ শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার মহারাষ্ট্রের রায়গড় জেলার দিভেগার সমুদ্রসৈকতে এ ঘটনার পর তাদের মরদেহ উদ্ধার করা হয়।

ইন্ডিয়া টুডের খবরে বলা হয়েছে, পুনের আলান্দির উইনার্স একাডেমির একাদশ ও দ্বাদশ শ্রেণির মোট ৪৮ সদস্যের একটি দল সেখানে ভ্রমণে গিয়েছিল। তাদের মধ্যে ২৫ জন ছাত্র, ১৭ জন ছাত্রী এবং ছয়জন শিক্ষক ছিলেন। কর্তৃপক্ষ জানায়, শিক্ষার্থীরা সমুদ্রে সাঁতার কাটতে নামলে তাদের মধ্যে ৮ জন পানির স্রোতে ভেসে যায়। পানির গভীরতা ও স্রোতের তীব্রতা তারা বুঝতে পারেনি বলে প্রাথমিকভাবে জানা গেছে।

তবে ঘটনার পরপরই স্থানীয় বাসিন্দা, পুলিশ ও প্রশাসনের সদস্যরা আট শিক্ষার্থীরই মরদেহ উদ্ধার করে।

নিহতরা হলেন তন্ময় দত্তাত্রয় ভাহিলে, সুমিত ভারত আহিরে, প্রণব রামদাস বানসোড়ে, কৈবল্য সতীশ ওয়াসানকার, রাজবীর যুবরাজ ভাহিলে, যশ কিরণ ওয়াংখেড়ে, সোহম তুকারাম ভান্দভালকর ও কৌস্তুভ সন্দীপ দাউন্দ। তাদের সবার বয়স ১৬ বছর এবং তারা পুনের আলান্দির বাসিন্দা।

খবর পেয়ে দিঘি সাগরি বোরলি পঞ্চায়তন থানার সহকারী পুলিশ পরিদর্শক সন্তোষ আওয়াতি ঘটনাস্থলে যান।

তিনি জানান, স্থানীয়দের সহায়তায় মরদেহগুলো উদ্ধার করে বোরলি পঞ্চায়তন প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নেওয়া হয়। সেখানে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করা হয়।

এ ছাড়া এ ঘটনায় পুলিশ একটি মামলা দায়ের করেছে এবং দুর্ঘটনার কারণ জানতে তদন্ত চলছে বলেও জানান তিনি।
বিপি>টিডি

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি