৩ এপ্রিল ২০২৬

ভোট ডাকাতি হয়েছে: জাতীয় ঐক্যফ্রন্ট

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
ভোট ডাকাতি হয়েছে: জাতীয় ঐক্যফ্রন্ট
বাংলাপ্রেস ডেস্ক: ভোটের নামে ভোট ডাকাতি হয়েছে বলে উল্লেখ করে একাদশ জাতীয় সংসদ নির্বাচন প্রত্যাখানের ঘোষণা দিয়েছে জাতীয় ঐক্যফ্রন্ট। রবিবার (৩০ ডিসেম্বর) ভোটের পর সন্ধ্যায় জোটের পক্ষ থেকে দেওয়া আনুষ্ঠানিক প্রতিক্রিয়ায় এই মন্তব্য করেন ঐক্যফ্রন্টের শীর্ষনেতা ড. কামাল হোসেন। তিনি বলেন, জাতীয় ঐক্যফ্রন্ট এই নির্বাচনকে প্রত্যাখ্যান করেছে। ড. কামাল হোসেন বলেছেন, একটি নতুন নির্বাচনের আয়োজন করতে হবে এবং সেটা নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে। এই নির্বাচনে ভোট ডাকাতি হয়েছে। সবখানে জালিয়াতির মাধ্যমে ভোট হয়েছে। আন্দোলনের অংশ হিসেবেই ঐক্যফ্রন্ট নির্বাচনে যোগ দিয়েছিল এবং এই আন্দোলনও চলবে। ড. কামাল হোসেন আরও বলেন, মাননীয় প্রধানমন্ত্রী ও নির্বাচন কমিশনের দেওয়া আশ্বাস ও প্রতিশ্রুতির ওপর বিশ্বাস করে জাতীয় ঐক্যফ্রন্ট অতীতের শত তিক্ত ও ভয়াবহ অভিজ্ঞতা সত্ত্বেও অনেক আশা নিয়ে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেয়। আমাদের আশ্বস্ত করা হয়েছিল, তফসিল ঘোষণার পরে জাতীয় ঐক্যফ্রন্টের প্রার্থী, নেতা-কর্মীদের হয়রানি করা হবে না। মিথ্যা ও গায়েবি মামলা দায়ের কিংবা গ্রেফতার করা হবে না। কিন্তু তার উল্টো হয়েছে। প্রবীণ এ আইনজীবী বলেন, আজ ৩০ ডিসেম্বর জাতীয় সংসদ নির্বাচনে ভোট দেওয়ার জন্য সমস্ত দেশবাসী যখন প্রস্তুত, তখনই আমরা দেশের বিভিন্ন নির্বাচনি এলাকা থেকে একের পর এক খবর পাই যে, গতকাল রাতেই আওয়ামী দুর্বৃত্তরা এবং নির্বাচনের দায়িত্বে নিয়োজিত কর্মকর্তাদের সহায়তায় নৌকা মার্কায় সিল মেরে বাক্সে ভরে রাখে। তিনি আরও বলেন, আজ পেশাগত দায়িত্ব পালনকালে বিভিন্ন স্থানে সাংবাদিকদের ওপর হামলা হয়েছে এবং বেশ কজন সাংবাদিক আহত হয়েছেন। আমরা এর নিন্দা জানাই। সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ড. কামাল হোসেন, ড. জাফরুল্লাহ খান, নজরুল ইসলাম। সাংবাদিকরা ২০১৪ সালের একদলীয় নির্বাচনের সঙ্গে এই নির্বাচনের তুলনা করবেন কিনা জানতে চাইলে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আমরা সেই নির্বাচনের সঙ্গে এটার তুলনা করতে চাই না। আমাদের বিশ্বাস ছিল এই সরকার কোনও জালিয়াতি করবে না। তবে নির্বাচন কমিশন সেটা প্রতিরোধে ব্যর্থ হয়েছে। কাল আমাদের জরুরি বৈঠক আছে। সেখান থেকে আমরা আমাদের আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাবো। বৈঠকে উপস্থিত জাতীয় ঐক্যফ্রন্টের অপর শীর্ষনেতা ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন,‘ এখানে ভোট কিছু হয়নি। এখানে যা হয়েছে তা হচ্ছে জালিয়াতি। এই ভোট আমরা মানি না। আমরা এই ভোট প্রত্যাখ্যান করলাম।’ বিপি/সিএস
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি