২২ মে ২০২৬

ভোট দিতে প্রবাসী নিবন্ধন ৪ লাখ ৮২ হাজার ছাড়াল

Logo
বাংলা প্রেস প্রকাশ: ১৮ ডিসেম্বর ২০২৫, ০১:১২ পিএম
ভোট দিতে প্রবাসী নিবন্ধন ৪ লাখ ৮২ হাজার ছাড়াল

বাংলাপ্রেস ডেস্ক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে অংশ নিতে বিভিন্ন দেশ থেকে পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দেওয়ার জন্য নিবন্ধনকারী প্রবাসী ভোটারের সংখ্যা ৪ লাখ ৮২ হাজার ছাড়িয়েছে।

নির্বাচন কমিশনের (ইসি) ওয়েবসাইটে প্রকাশিত তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সকাল ৯টা পর্যন্ত মোট ৪ লাখ ৮২ হাজার ৮০৬ জন ভোটার ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপে নিবন্ধন করেছেন। এই সংখ্যা প্রতিনিয়ত বাড়ছে।

ইসি কর্মকর্তারা জানান, গত ১৯ নভেম্বর থেকে বিদেশে বসবাসরত বাংলাদেশি ভোটারদের জন্য পোস্টাল ব্যালটে ভোট দিতে নিবন্ধন কার্যক্রম শুরু হয়েছে, যা চলবে ২৫ ডিসেম্বর পর্যন্ত। একই সময় পর্যন্ত ভোটগ্রহণের কাজে নিয়োজিত সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নিবন্ধন কার্যক্রমও চলবে। এ ছাড়া আইনি হেফাজতে থাকা ভোটারদের নিবন্ধন চলবে ২১ ডিসেম্বর থেকে ২৪ ডিসেম্বর পর্যন্ত।

বর্তমানে বাংলাদেশসহ দক্ষিণ কোরিয়া, জাপান, দক্ষিণ আফ্রিকা, চীন, মিসর, লিবিয়া, মরিশাস, হংকং, যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, ব্রাজিল, নাইজেরিয়া, কেনিয়া, ইথিওপিয়া, আলজেরিয়া, মরক্কো, তানজানিয়া, ঘানা, সোমালিয়া, রুয়ান্ডা, আর্জেন্টিনা, পেরু, জিম্বাবুয়েসহ বিশ্বের বিভিন্ন দেশের প্রবাসী বাংলাদেশিরা এই নিবন্ধন কার্যক্রমে অংশ নিচ্ছেন।

ইসি জানায়, নিবন্ধন সম্পন্ন হলে সংশ্লিষ্ট ভোটারদের ঠিকানায় ডাকযোগে পোস্টাল ব্যালট পাঠানো হবে। ভোটাররা ব্যালটে ভোট প্রদান করে নির্ধারিত ফিরতি খামের মাধ্যমে তা সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তার কাছে পাঠাবেন।

বিপি/টিআই

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

FIRDAUS FASHIONS


FIRDAUS FASHIONS

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি