৪ এপ্রিল ২০২৬

ইয়াবা দেখে ফেলায় যুবককে কুপিয়ে হত্যা

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
ইয়াবা দেখে ফেলায় যুবককে কুপিয়ে হত্যা
নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলায় এক ইয়াবা কারবারির নেতৃত্বে এক যুবককে মধ্য যুগীয় কায়দায় নির্মম ভাবে কুপিয়ে হত্যা করা হয়েছে। তাৎক্ষণিক এ ঘটনায় পুলিশ ওই ইয়াবা কারবারির পিতা অচি আলমকে আটক করে। নিহত মাহবুবুর রহমান (২৮) উপজেলার সোনাপুর ইউনিয়নের ৪নম্বর ওয়ার্ডের মেরি পাড়ার দেলু বেপারী বাড়ির জয়নাল আবেদীনের ছেলে। রোববার (২৮ নভেম্বর) সকাল পৌনে ৯টার দিকে উপজেলার সোনাপুর ইউনিয়নের ধন্যপুর গ্রামে এ ঘটনা ঘটে। সোনাইমুড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ জাফর আলম এসব তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, নিহত মাহবুবুর রহমান একই এলাকার সাদ্দামের সাথে চলা ফেরা করত। গতকাল শনিবার মাহবুব সাদ্দাম হোসেনের কাছে কিছু ইয়াবা দেখতে পায়। এরপর সে বিষয়টি স্থানীয় ইউপি সদস্যকে (মেম্বার) জানিয়ে দেওয়ার এবং সাদ্দামকে ইউপি সদস্যের কাছে সোপর্দ করার হুমকি দেয়। এ নিয়ে দু’জনের মধ্যে দ্বন্দ্ব দেখা দেয়। ইয়াবা কারবারি সাদ্দাম রোববার সকালে মাহবুবুরকে মুঠোফোনে ধন্যপুর গ্রামে ডেকে নেয়। সেখানে সাদ্দাম,তার বাবা অচি আলম ও ভগ্নিপতি চৌধরী দেশীয় ধারালো অস্ত্র দিয়ে উপর্যুপুরি ছুরিকাঘাত করলে মাহবুবুর ঘটনাস্থলেই মারা যায়। তিনি বলেন,খবর পেয়ে পুলিশ সকাল ১১টার দিকে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করে। একই সাথে অচি আলম নামে অভিযুক্ত এক আসামিকে আটক করে। এসআই জাফর আলম বলেন,হত্যাকান্ডের বিষয়টি পুলিশ আরো গভীর ভাবে খতিয়ে দেখছে। তদন্ত শেষে পরে এ বিষয়ে বিস্তারিত জানানো যাবে। এ ঘটনায় মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে। বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি