৩ এপ্রিল ২০২৬

যে কারণে শপথ নেননি মির্জা ফখরুল

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
যে কারণে শপথ নেননি মির্জা ফখরুল

বাংলাপ্রেস রাজনীতি ডেস্ক: বিএনপির পাঁচজন নির্বাচিত সংসদ সদস্য শপথ নিলেও বাকি রয়েছেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ফখরুল শপথ না নেয়ায় বিষয়টি নিয়ে রাজনৈতিক মহলে নানা গুঞ্জন শোনা যাচ্ছে।

এ ব্যাপারে বিএনপির একজন নেতা নাম প্রকাশ না করে বলেন, ‘বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া কারাগারে রয়েছেন। তাই প্রতিবাদস্বরূপ তিনি শপথ নেয়া থেকে বিরত রয়েছেন।’

ওই নেতা আরও বলেন, ‘খালেদা জিয়ার প্রতি বিএনপি নেতাদের এমন শ্রদ্ধা-ভক্তি নতুন নয়। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলের যখন মনোনয়নপত্র বিতরণ করা হয়, তখন সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ ও যুগ্ম-মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল মনোনয়নপত্র সংগ্রহ করেননি। কারণ তারা খালেদা জিয়াকে ছাড়া নির্বাচনে অংশ নেবেন না। শপথ না নিয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীরও সে রকম একটি দৃষ্টান্ত স্থাপন করলেন।’

দলের আরেকটি সূত্রে জানা গেছে, যারা নির্বাচিত হয়েছেন তাদের শপথ নেয়ার প্রবল আগ্রহ ছিল। যদি দলের হাইকমান্ড এ বিষয়ে নেতিবাচক সিদ্ধান্ত গ্রহণ করতো তাহলে তারা তা মানতেন না। দলের সিদ্ধান্ত অমান্য করে শপথ নিলে দলকে আরও বিব্রতকর অবস্থায় পড়তে হতো। শপথের বিষয়ে যাদের অনুমতি দেয়া হয়েছে তারা দলের হয়ে সংসদে আর মহাসচিব বাইরে থেকে কথা বলবেন।

গুঞ্জন রয়েছে, ৯০ দিনের শপথ গ্রহণ প্রসঙ্গে উপযুক্ত কারণ দেখিয়ে স্পিকার শিরীন শারমিন চৌধুরীকে চিঠি দিয়েছেন ফখরুল। তাতে বিএনপি মহাসচিব অসুস্থতার কথা উল্লেখ করেছেন। যদিও স্পিকারের কার্যালয় থেকে বিষয়টি এখনও নিশ্চিত করা হয়নি। এর মধ্যে সরকারের সঙ্গে আলোচনার মাধ্যমে খালেদা জিয়ার মুক্তির পর মির্জা ফখরুল ইসলাম আলমগীর শপথ নেবেন বলেও দলের ভেতরে আলোচনা হচ্ছে।

যদিও শপথ প্রসঙ্গে কৌতূহল রেখে মহাসচিব মির্জা ফখরুল সাংবাদিকদের বলেছেন, ‘সময় হলেই দেখতে পাবেন।’

গতকাল সোমবার (২৯ এপ্রিল) একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ফখরুল বাদে বিএনপি থেকে নির্বাচিত আরও চারজন সংসদ সদস্য শপথগ্রহণ করেন। সোমবার বিকেলে জাতীয় সংসদ ভবনে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী তাদের শপথবাক্য পাঠ করান। এর আগে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবর জিয়ারত করেন তারা।

শপথ নেয়া চারজন হলেন চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের মো. আমিনুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের মো. হারুনুর রশীদ, ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের আবদুস সাত্তার ভূঁইয়া এবং বগুড়া-৪ আসনের মোশাররফ হোসেন।

এর আগে গত শনিবার (২৭ এপ্রিল) দলের সিদ্ধান্ত অমান্য করে শপথ নেন ঠাকুরগাঁও-৩ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য জাহিদুর রহমান জাহিদ। পরে তাকে দল থেকে বহিষ্কার করা হয়।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি