৪ এপ্রিল ২০২৬

যেকোনো মূল্যে এরশাদের মরদেহ রংপুরে দাফন করা হবে

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
যেকোনো মূল্যে এরশাদের মরদেহ রংপুরে দাফন করা হবে

রাজনীতি ডেস্ক : সাবেক রাষ্ট্রপতি, সংসদে বিরোধীদলীয় নেতা ও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের দাফন যেকোনো মূল্যে রংপুরেই করা হবে বলে ঘোষণা দিয়েছে উত্তরবঙ্গ জাতীয় পার্টি (রংপুর ও রাজশাহী বিভাগ)। প্রিয় নেতার লাশ জীবন দিয়ে হলেও রংপুর থেকে ঢাকায় আনা ঢেকানো হবে বলে সাফ জানিয়ে দিয়েছেন দুই বিভাগের নেতারা।

রাজধানীর সামরিক কবরস্থানে সাবেক এই রাষ্ট্রপতির দাফনের বিষয়ে কেন্দ্রীয় জাতীয় পার্টির সিদ্ধান্তের প্রতিবাদে সোমবার দুপুর ১২টায় রংপুরে অনুষ্ঠিত জাতীয় পার্টির উত্তরবঙ্গ প্রতিনিধিসভায় নেতারা এ ঘোষণা দেন।

নগরীর সেন্ট্রাল রোডের দলীয় কার্যালয়ে পার্টির প্রেসিডিয়াম সদস্য ও রংপুর সিটি কর্পোরেশনের মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফার সভাপতিত্বে সভায় রংপুর ও রাজশাহী বিভাগের নেতারা উপস্থিত ছিলেন।

এ সময় মেয়র মোস্তফা বলেন, জীবদ্দশায় হুসেইন মুহম্মদ এরশাদকে কোনো দিন স্বাভাবিক রাজনীতি করতে দেয়া হয়নি। মৃত্যুর পরও তাকে এবং তার দলকে নিয়ে ষড়যন্ত্র করা হচ্ছে। সাধারণ মানুষ থেকে তাকে বিচ্ছিন্ন করে রাখতে এবং দলকে নিশ্চিহ্ন করতে সামরিক কবরস্থানে দাফনের সিদ্ধান্ত নেয়া হয়েছে।

রংপুরে দাফনের বিষয়ে এরশাদের অসিয়ত ছিল উল্লেখ করে তিনি বলেন, আমরা চাই হুসেইন মুহম্মদ এরশাদের স্মৃতিবিজড়িত রংপুর নগরীর দর্শনা মোড়ের পল্লী নিবাসেই তার অসিয়ত করা জায়গায় দাফন করা হোক। যদি সেটি না করা হয়, তা হলে রংপুর ও রাজশাহী বিভাগীয় জাতীয় পার্টির নেতাকর্মীরা প্রয়োজনে জীবন দিয়ে হলেও প্রিয় নেতার লাশ রংপুর থেকে ঢাকায় নিয়ে যেতে দেবে না।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি