২৭ মে ২০২৬

যেসব জেলায় বন্যা পরিস্থিতির উন্নতি

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
যেসব জেলায় বন্যা পরিস্থিতির উন্নতি
বাংলাপ্রেস ডেস্ক: বিভিন্ন এলাকা থেকে নামছে বানের পানি। এতে কিছুটা উন্নতি হয়েছে ফেনীর বন্যা পরিস্থিতির। তবে ফেনী সদর ছাড়া বাকি উপজেলাগুলো এখনও পানির তলে। এ সব এলাকা এখনও বিদ্যুৎ ও মোবাইল নেটওয়ার্ক বিচ্ছিন্ন। পানি নামতে শুরু করায় নৌকা ভাড়া করে স্বজনদের খুঁজতে বেরিয়েছেন অনেকে। কুমিল্লাতেও কিছুটা উন্নতি হয়েছে বন্যা পরিস্থিতির। আর আশ্রয়কেন্দ্র থেকে বাড়ি ফিরেছেন মৌলভীবাজার ও হবিগঞ্জের বেশিরভাগ মানুষ। এদিকে গতকাল শনিবার রাত ১০টা থেকে থেমে থেমে বৃষ্টির কারণে নোয়াখালীতে আবারও বাড়ছে র পানি। এছাড়া ফেনীর বন্যার পানিও চাপ দিয়েছে এ জেলায়। সরকারি হিসাবে জেলায় প্রায় ২০ লাখ মানুষ পানিবন্দি। এদিকে, শুক্রবার থেকে নোয়াখালীর বন্যার পানি রহমতখালীসহ খালসহ বিভিন্নভাবে ঢুকছে লক্ষ্মীপুরে। এতে লক্ষ্মীপুর পৌরসভার কয়েকটি ওয়ার্ড ও পূর্বাঞ্চলের ইউনিয়নগুলোর অধিকাংশ এলাকার মানুষ পানিবন্দি হয়ে পড়েছে। বন্যা পূর্বাভাস কেন্দ্রের উপ-বিভাগীয় প্রকৌশলী মেহেদী হাসান জানিয়েছেন, ফেনী-কুমিল্লাসহ বিভিন্ন এলাকার নদ-নদীর পানি কমছে। মাঝারি ধরনের বৃষ্টি হলেও তেমন বাড়ার সম্ভাবনা নেই। তিনি আরও জানান, সিলেট ও মৌলভীবাজারের দিকেও নদ-নদীর পানি কমতে শুরু করেছে। এতে বন্যা পরিস্থিতির উন্নতি হচ্ছে। আবহাওয়াবিদ বজলুর রশীদ জানান, খুলনা, বরিশাল, চট্টগ্রামে ভারি বর্ষণের সম্ভাবনা আছে। এছাড়া দেশের অন্যান্য স্থানে হালকা থেকে মাঝারি বর্ষণ হতে পারে। বিপি/টিআই
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

FIRDAUS FASHIONS


FIRDAUS FASHIONS

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি