৪ এপ্রিল ২০২৬

যৌক্তিক কারণেই গ্যাসের দাম বাড়িয়েছে সরকার: কাদের

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
যৌক্তিক কারণেই গ্যাসের দাম বাড়িয়েছে সরকার: কাদের

বাংলাপ্রেস রাজনীতি ডেস্ক: ‘যৌক্তিক কারণে’সরকার গ্যাসের দাম বাড়িয়েছে জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, মানুষের যত ভোগান্তি না হয় সেদিকে সরকারের খেয়াল আছে।

গ্যাসের দাম বাড়ানোর প্রতিবাদে বাম রাজনৈতিক দলগুলোর হরতাল এবং বিএনপির বিক্ষোভ কর্মসূচিতে জনগণ সাড়া দেবে না বলেও মন্তব্য করেন আওয়ামী লীগের এই নেতা।

মঙ্গলবার দুপু‌রে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে অসুস্থ অভিনেতা এটিএম শামসুজ্জামানকে দেখতে এসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এই মন্তব্য করেন সেতুমন্ত্রী।

ওবায়দুল কাদের বলেন, সরকার যে গ্যাসের দাম বাড়িয়েছে এর পেছনে যৌক্তিক কারণ আছে। কিছু ক্ষেত্রে সমন্বয় করার জন্য এটা করতে হয়েছে। আওয়ামী লীগ সরকার এবং প্রধানমন্ত্রী জনদরদী সরকার। মানুষের যাতে কোনো ভোগান্তি না হয় সে বিষয়ে সরকারের খেয়াল আছে।“দেশের মানুষ এখন অনেক বাস্তববাদী। গ্যাসের দাম বাড়ার বিষয়টি তারা সহজভাবে নেবেন বলে আমি বিশ্বাস করি।”

হরতার বা বিক্ষোভের মতো কর্মসূচি দেয়ার ক্ষেত্রে বিরোধী রাজনৈতিক দলের গণতান্ত্রিক অধিকার জানিয়ে সরকারের এই মন্ত্রী বলেন, বিরোধী দল বিক্ষোভ সমাবেশ দেবে এটা স্বাভাবিক ব্যাপার। তবে তাদের সেই কর্মসূচিতে দেশের মানুষ সাড়া দেবে না।

আওয়ামী লীগের প্রথামিক সদস্যপদ পাওয়ার ক্ষেত্রে বিএনপি, জাময়াতে ইসলামী ও যুদ্ধাপরাধে অভিযুক্ত পরিবারের আগামী প্রজন্মের কোনো বিধি নিষেধ আছে কি না-সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, এটা নিয়ে কোনো ধোয়াশা নেই। আমরা আগের অবস্থানেই আছি এই বিষয়ে আমরা নতুন কোনো সিদ্ধান্ত নেইনি। সাম্প্রদায়িকতার বিরুদ্ধে আমাদের অবস্থান দিবালোকের মতো পরিস্কার।

অসুস্থ এটিএম শামসুজ্জামানকে চিকিৎসকরা আন্তরিকভাবে চিকিৎসা দিচ্ছেন জানিয়ে আওয়ামী লীগের এই সাধারণ সম্পাদক বলেন, তিনি দেশের একজন অত্যণ্ত জনপ্রিয় অভিনয় শিল্পী। দীর্ঘদিন ধরে তাকে চিনি, মানুষ হিসেবে অসাধারণ। প্রধানমন্ত্রী তার চিকিৎসার খোঁজখবর নিতে বলেছেন। সরকার তার চিকিৎসার বিষয়ে আর্থিক সহযোগিতাসহ সব ধরনের সহযোগিতা অব্যাহত রাখবে। তিনি এটিএম শামসুজ্জামানের দ্রুত সুস্থতা কামনা করেন।

এ সময় ওবায়দুল কাদেরের সঙ্গে আওয়ামী লীগের উপ দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া উপস্থিতি ছিলেন।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি