যশোর-৩ সাংসদ কাজী নাবিল আহমেদের বাসভবনে বোমা হামলা
যশোর থেকে সংবাদদাতা : যশোরে এমপির বাড়ি এবং আওয়ামী লীগ নেতাদের বাসভবন ও ব্যবসা প্রতিষ্ঠানসহ ছয়টি স্থানে বোমা হামলার ঘটনা ঘটেছে।
শনিবার রাত আড়াইটার দিকে পরপর এ বোমা হামলার ঘটনা ঘটে। তবে এতে কেউ হতাহত হয়নি। পুলিশ ঘটনাস্থল থেকে বিস্ফোরিত বোমার আলামত ও অবিস্ফোরিত বোমা উদ্ধার করেছে।
যশোর কোতোয়ালি থানার ওসি অপূর্ব হাসান জানান, রাত আড়াইটার দিকে যশোর-৩ আসনের এমপি কাজী নাবিল আহমেদের বাসভবনে বোমা হামলা চালানো হয়। এরপর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সদর উপজেলা চেয়ারম্যান শাহীন চাকলাদারের মালিকাধীন হোটেল জাবিরে বোমা বিস্ফোরণ হয়। এর আগে শাহীন চাকলাদারের চাচাতো ভাই তৌহিদ চাকলাদার ফন্টুর বাসভবনে বোমা হামলার ঘটনা ঘটে।
এরপর চাকলাদার ফিলিং স্টেশনেও বোমা হামলা চালায় দুর্বৃত্তরা। এর আগে শহর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইমাম হাসান লাল ও যুবলীগ নেতা রাবিবুল হাসানের বাসভবনে বোমা বিস্ফোরণ হয়েছে। প্রত্যেক স্থান থেকে দুটি করে ১২টি বোমার কৌটা ও বিস্ফোরিত বোমা আলামত উদ্ধার করা হয়েছে। ওসি বলেন, কারা বোমা হামলা চালিয়েছে সে বিষয়ে তদন্ত চলছে।তদন্ত শেষ হওয়ার আগে কিছুই বলা যাবে না।
বিপি/আর এল
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি