১৫ অক্টোবর ২০২৬

যুব উন্নয়নের প্রশ্ন ফাঁসের ঘটনায় গ্রেপ্তার ৫

Logo
বাংলা প্রেস প্রকাশ: ১৫ অক্টোবর ২০২৬, ০৪:৪৬ পিএম
যুব উন্নয়নের প্রশ্ন ফাঁসের ঘটনায় গ্রেপ্তার ৫

বাংলাপ্রেস ডেস্ক: যুব উন্নয়ন অধিদফতরের সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা পদে নিয়োগ পরীক্ষার প্রশ্ন ফাঁসের ঘটনায় ৫ জনকে গ্রেপ্তা‌র করা হয়েছে। রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তা‌র করে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-৩)।

বৃহস্পতিবার এসআরবির একটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। তবে ওই পাঁচ জন কারা তা জানাননি সূত্রটি।

এসআরবি জানায়, ঢাকার বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। প্রশ্ন ফাঁসে জড়িত অর্থদাতাদের ধরতে অভিযান এখনো চলমান রয়েছে।

গত শনিবার যুব উন্নয়নের ওই প্রশ্ন ফাঁসের ঘটনায় ঢাকা শহরের বিভিন্ন রাস্তা অবরোধ করে বিক্ষোভ করেন পরীক্ষার্থীরা। অভিযোগ তদন্তে শনিবারই পাঁচ সদস্যের কমিটি গঠন করে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিবকে প্রধান করে এ কমিটি গঠন করা হয়। যদিও কমিটির তদন্ত প্রতিবেদন এখনও পাওয়া যায়নি।

বিপি/টিআই

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি