যুবলীগ চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরীর ব্যাংক অ্যাকাউন্ট তলব
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
রাজনীতি ডেস্ক : যুবলীগ চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরীর ব্যাংক অ্যাকাউন্ট তলব করা হয়েছে।
বৃহস্পতিবার (৩ অক্টোবর) বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) থেকে ব্যাংকগুলোর কাছে এ সংক্রান্ত একটি চিঠি পাঠানো হয়েছ।
আগামী তিন কর্মদিবসের ওমর ফারুক তার এবং তার স্বার্থ সংশ্লিষ্ট অ্যাকাউন্টগুলোর তথ্য জানাতে বলেছে বিএফআইইউ। বিএফআইইউয়ের চিঠিতে বলা হয়েছে, ওমর ফারুকের জাতীয় পরিচয়পত্র নম্বর (এনআইডি) উল্লেখ করে তথ্য দিতে হবে। সব ব্যাংকের ইমেইলের মাধ্যমে এ তথ্য চায় বিএফআইইউ।
ক্যাসিনোবিরোধী অভিযানের সূত্র ধরে যুবলীগ নেতা খালেদ মাহমুদ, জিকে শামীম গ্রেফতারের পর ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সভাপতি ইসমাইল হোসেন চৌধুরী সম্রাটসহ বেশ কয়েকজন যুবলীগ নেতার ব্যাংক অ্যাকাউন্ট তলব করে বাংলাদেশ ব্যাংক। এদের মধ্যে অনেকের অ্যাকাউন্ট অবরুদ্ধ করা হয়েছে।
বিপি/আর
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
রাজনীতি
১০ ঘন্টা আগে
by বাংলা প্রেস
রাজনীতি
জামায়াত নিষিদ্ধ হলে শূন্যস্থান পূরণ করবে কে: প্রশ্ন এ টি এম আজহারের
১১ ঘন্টা আগে
by বাংলা প্রেস
রাজনীতি
ওসমান হাদি হত্যার বিচার নিয়ে সরকার নয়ছয় করছে: নাসীরুদ্দীন পাটওয়ারী
২ দিন আগে
by বাংলা প্রেস
রাজনীতি
উন্নয়ন প্রকল্প তদারকিতে প্রধানমন্ত্রীর কার্যালয়ে থাকবে ড্যাশবোর্ড: অর্থমন্ত্রী
২ দিন আগে
by বাংলা প্রেস
সঙ্গীত একাডেমি