৩ এপ্রিল ২০২৬

যুক্তরাষ্ট্রে বেকার ভাতা চেয়েছে ৬ কোটি ৬০ লাখ মানুষ

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
যুক্তরাষ্ট্রে বেকার ভাতা চেয়েছে ৬ কোটি ৬০ লাখ মানুষ
নিজস্ব প্রতিবেদক: করোনাভাইরাস মহামারির কারণে লকডাউনের ফলে যুক্তরাষ্ট্রে ৬ কোটি ৬০ লাখ মানুষ বেকার ভাতার আবেদন করেছে। যুক্তরাষ্ট্রের শ্রম মন্ত্রণালয় বৃহস্পতিবার (৩০ এপ্রিল) জানিয়েছে, গত সপ্তাহে দেশটিতে ৩০ লাখ ৮০ হাজার মানুষ বেকার ভাতার জন্য আবেদন করার পর গত ছয় সপ্তাহে যুক্তরাষ্ট্রে বেকার ভাতা আবেদনকারীর সংখ্যা ৩ কোটি ছাড়িয়ে গেছে। ১৯৩০ সালের মহামন্দার পর এই সংখ্যা সর্বোচ্চ। ভাইরাসের সংক্রমণ ঠেকাতে সামাজিক ও অর্থনৈতিক বিধিনিষেধ আরোপের ফলে যুক্তরাষ্ট্রে বেকারত্ব বেড়েছে। বিভিন্ন অঙ্গরাজ্যে লকডাউন প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ হয়েছে। অনেক অঙ্গরাজ্যে বিধিনিষেধ শিথিল করা হয়েছে যাতে অর্থনীতি পুনরায় সচল হতে পারে। সবচেয়ে বেশি বেকার ভাতার আবেদন করেছে পেনসিলভানিয়া অঙ্গরাজ্যে। সেখানে গত সপ্তাহ পর্যন্ত আবেদন জমা পড়েছে ৩ লাখ ৬২ হাজার ১২ টি, ওহাইওতে ১ লাখ ৮৯ হাজার ২ শত ৬৩ টি, ম্যাসাচুসেটেসে ১ লাখ ৪১ হাজার ৩ টি, সাউথ ডাকোটা ১ হাজার ৫ শত ৭১ টি,ওয়েস্ট ভার্জিনিয়া ২ হাজার ৬ শত ৭১ টি, ভারমন্টে ৩ হাজার ১ শত ২৫ টি এবং ওয়াইয়োমিং -এ ৩ হাজার ১ শত ৩৬ টি আবেদন জমা পড়েছে। অর্থনীতিবিদদের আশঙ্কা, এপ্রিলের শেষ দিকে যুক্তরাষ্ট্রে বেকারত্ব বাড়তে পারে ২০ শতাংশ পর্যন্ত। এক শতাব্দী আগে অর্থনৈতিক মহামন্দার চেয়ে যা ৫ শতাংশ বেশি। যুক্তরাষ্ট্রের জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্য অনুসারে, বুধবার পর্যন্ত দেশটিতে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ১০ লাখ ৪২ হাজার এবং মৃত্যু হয়েছে ৬১ হাজার ১৬৭ জনের। আর সুস্থ হয়েছেন ১ লাখ ২৪ হাজারের বেশি। বিপি।সিএস
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি