৫ এপ্রিল ২০২৬

যুক্তরাষ্ট্রে ভিডিওতে ধরা পড়লো ‘উড়ন্ত মানব’

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
যুক্তরাষ্ট্রে ভিডিওতে ধরা পড়লো ‘উড়ন্ত মানব’
নিজস্ব প্রতিবেদক: যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের অচেনা ‘উড়ন্ত মানব’ অবশেষে ভিডিওতে ধরা পড়েছে। তিনি একটি জেটপ্যাক নিয়ে কাতালিনা দ্বীপের নিকটে পালোস ভার্ডেসের ৩ হাজার ফুট ওপর দিয়ে উড়ছিলেন। এর আগে এই রহস্যময় উড়ন্ত মানবকে অন্তত দুবার দেখা গিয়েছিল। তবে এই প্রথম তাকে ক্যামেরায় ধারণ করা গেছে। একটি স্থানীয় বিমান চালনা স্কুল ‘সিøং পাইলট একাডেমির’ ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে এই ভিডিওটি শেয়ার করা হয়েছে। স্কুলটির পক্ষ থেকে বলা হয়েছে, ভিডিওটি তাদের একজন ফ্লাইট প্রশিক্ষক সোমবার ধারণ করেছেন। ভিডিওতে দেখা যাচ্ছে যে একা একজন মানুষ ক্যালিফোর্নিয়ার উপকূলে পানির ওপরে আকাশে উড়ে বেড়াচ্ছে। যদিও এটি দেখে মনে হচ্ছে একজন মানুষ বিশেষ পোশাক পরে আকাশে উড়ছেন তবে ১০০ ভাগ নিশ্চিত বলা যাবে না যে সে আকাশে অনুপ্রবেশকারী। বিপি।এসএম
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি