৪ আগস্ট ২০২৬

যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়া মসজিদে অগ্নিসংযোগের ঘটনায় মামলা, অভিযুক্ত গ্রেপ্তার

Logo
বাংলা প্রেস প্রকাশ: ১৬ জুলাই ২০২৬, ১০:০২ পিএম
যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়া মসজিদে অগ্নিসংযোগের ঘটনায় মামলা, অভিযুক্ত গ্রেপ্তার

মসজিদে অগ্নিসংযোগের অভিযোগে ভিনসেন্ট ল্যাং-কে গ্রেপ্তার

নোমান সাবিত: যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্ব ফিলাডেলফিয়ার একটি ইসলামিক সেন্টারে অগ্নিসংযোগের অভিযোগে ফিলাডেলফিয়ার বাসিন্দা ভিনসেন্ট ল্যাং (৬০)-কে গ্রেপ্তার করা হয়েছে। যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ সূত্রে এ তথ্য জানা গেছে।
ফৌজদারি অভিযোগে বলা হয়েছে, ২০২৬ সালের ৫ জুলাই ভোররাতে অভিযুক্ত ব্যক্তি নর্থইস্ট ফিলাডেলফিয়া ইসলামিক সেন্টার (১৪০০ ব্লক, টাইসন অ্যাভিনিউ)-এর সামনে এসে একটি অস্থায়ী অগ্নিসংযোগকারী (ইনসেনডিয়ারি) ডিভাইসে আগুন ধরিয়ে সেটি মসজিদের প্রবেশপথে নিক্ষেপ করেন। এতে ভবনের ভেতরে আগুন ধরে যায়।
অভিযোগ প্রমাণিত হলে তার সর্বোচ্চ ২০ বছরের কারাদণ্ড হতে পারে। এছাড়া আইনে ন্যূনতম ৫ বছরের বাধ্যতামূলক কারাদণ্ডের বিধান রয়েছে।
মামলাটি বিচার বিভাগের সিভিল রাইটস ডিভিশনের সহায়তায় পরিচালিত হচ্ছে। তদন্ত করছে ব্যুরো অব অ্যালকোহল, টোব্যাকো, ফায়ারআর্মস অ্যান্ড এক্সপ্লোসিভস (এটিএফ)-এর আর্সন অ্যান্ড এক্সপ্লোসিভস টাস্ক ফোর্স, যার সঙ্গে সহযোগিতা করছে এফবিআই , ফিলাডেলফিয়া ফায়ার ডিপার্টমেন্ট, ফিলাডেলফিয়া পুলিশ বিভাগ এবং পেনসিলভানিয়া অ্যাটর্নি জেনারেলের কার্যালয়।
তবে বিচার বিভাগ উল্লেখ করেছে, ফৌজদারি অভিযোগ কেবল অভিযোগমাত্র। আদালতে দোষী প্রমাণিত না হওয়া পর্যন্ত আইন অনুযায়ী অভিযুক্তকে নির্দোষ হিসেবে গণ্য করা হবে।

* কপিরাইট ২০২৬ বাংলা প্রেস। সর্বস্বত্ব সংরক্ষিত। এই উপাদান প্রকাশ, সম্প্রচার, পুনর্লিখন বা পুনর্বিতরণ করা যাবে না।

বিপি/এসএম

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি